হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫ 

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ক্ষেপণাস্ত্রটি রাজধানী দামেস্কের একটি নিরাপত্তা কমপ্লেক্স আঘাত হানে। সেখানে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সরঞ্জাম ছিল।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, দামেস্কের কাফর সৌসা আবাসিক এলাকায় ইরানি যোদ্ধা ও লেবানিজ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, দামেস্কের কেন্দ্রস্থলে উমাইয়াদ স্কয়ারের পাশেই ঘনবসতিপূর্ণ কাফর সৌসা আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার ভেতরেই কয়েকটি বহুতল নিরাপত্তা ভবন নিয়ে একটি কমপ্লেক্স। গত রাতের হামলায় সেখানকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সামরিক সূত্রগুলোর বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছে, মধ্যরাতের কিছু পরে দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত পাঁচজন বেসামরিক নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাফর সৌসা এলাকায় একটি ইরানি সংস্কৃতি কেন্দ্রসহ দেশটির বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার দপ্তর রয়েছে। পুলিশের কড়া নিরাপত্তায় থাকা এলাকাটিতে ২০০৮ সালে এক বোমা হামলায় ইরানপন্থী লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইমাদ মুঘনিয়াহ নিহত হন। তবে সবশেষ হামলা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

হরমুজের বিকল্প পথে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরেছে

অক্টোবরের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বানচাল করেন ট্রাম্প

হুতি হামলার পর সৌদিতে ব্যক্তিগত বিমানের চাহিদা তুঙ্গে

ইউরোপের সমর্থন পেতে কট্টর ইহুদিবাদী শরিকদের ছাঁটাই করছেন নেতানিয়াহু

হরমুজে সাবমেরিন কেব্‌ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং

প্রকাশ্যে এল মক্কা চুক্তির মূল দলিল, কী আছে এতে

ইউরেনিয়াম ছাড়বে না ইরান, ‘ভালো না কি বাজে’ উপায়ে জয়—কঠোর সিদ্ধান্তের মুখে ট্রাম্প

ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

ফুরিয়ে আসছে অর্থ—মার্কিন দাবি মেনে নিলেও পতন মানতে নারাজ ইরান