হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভারী বৃষ্টিতে ডুবে গেছে সৌদি আরবের রাস্তাঘাট, রেড অ্যালার্ট জারি

সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তার অনেক স্থানে গাড়ি ডুবে রয়েছে।

এর মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা মক্কায় আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আরব-আমিরতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—তায়েফ, আরদিয়াত, আদম, বনি ইয়াজিদ এবং মেসান অঞ্চল।

দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর থেকে জারিকৃত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও সংকেত দেওয়া হয়েছে। বিশেষ করে মক্কার নিজরান, জিঝান, আসির, আল বাহাতে বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।  

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, গতকাল শুক্রবার বিকেল থেকে জিঝান, আসির, আল বাহা, মক্কা ও মদিনায় মেঘের উপস্থিতি বাড়তে দেখা গেছে। এ ছাড়া জিঝান ও আসিরে ব্যাপক বজ্রপাতের ঘটনাও ঘটে। অনেক স্থানে ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে।

বাব আল-মান্দেবে নাটকীয় অভিযান, হুতিদের অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পের কফিন, হত্যার হুমকি

হরমুজে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, প্রথমবার আঘাত তেহরানে

আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদের সঙ্গে সংযোগ উড়িয়ে দিলেন আহমাদিনেজাদ

ইরানের বাহিনীতে যুক্তরাষ্ট্রের প্রথম সরাসরি হামলা, ৭ সেনা নিহত

ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ, আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র–সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

নেতানিয়াহুকে সিরিয়া-লেবানন থেকে সেনা সরিয়ে নিতে বলেছেন ট্রাম্প

হরমুজে টোল দিতে রাজি উপসাগরীয় দেশগুলো, তবে ইরানকে নয়

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের