হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহতের গুঞ্জন

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয় সিনওয়ারকে হত্যা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) সিনওয়ারের মতো দেখতে এক ফিলিস্তিনি যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে।

হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হওয়ার পর ইয়াহিয়া সিনওয়ারকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করে সশস্ত্র গোষ্ঠীটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএ পরীক্ষা চলছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর গুঞ্জনটি পরীক্ষা-নিরীক্ষা করছে তারা।

ইরানে শিশুদের হত্যা ও সংঘটিত যুদ্ধাপরাধের আন্তর্জাতিক বিচার দাবি মোজতবার

সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের—পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা: চুক্তির ভবিষ্যৎ নিয়ে যা বলল দুই পক্ষ

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার