হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হামলার পরও সংযমের আহ্বান অন্যায্য: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিবিসি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরানের প্রতি সংযম প্রদর্শনের আহ্বানকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান।

বার্তায় আরাকচি উল্লেখ করেন, তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েল ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তিনি ইউরোপীয় দেশগুলোর ইসরায়েলপন্থী অবস্থানেরও সমালোচনা করেন।

আরাকচি আরও বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের প্রতিক্রিয়া হবে কঠোর ও নির্ধারিত। আমরা আমাদের ভূখণ্ডে আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করি।”

এদিকে, ইউরোপীয় ও পশ্চিমা নেতারা ইরান-ইসরায়েল চলমান উত্তেজনায় শান্ত থাকার আহ্বান জানালেও, ইরান বলছে এটি তার আত্মরক্ষার অধিকার। ইরান দাবি করছে, ইসরায়েলই প্রথমে তাদের ওপর আগ্রাসন চালিয়েছে এবং তেহরানের জবাব ছিল প্রতিরক্ষামূলক ও ন্যায়সঙ্গত।

ফের যুদ্ধের আশঙ্কায় রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের

কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

নভেম্বরে ফের ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা, পরিকল্পনা প্রস্তুত

পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

হরমুজের বিকল্প পথে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরেছে

অক্টোবরের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বানচাল করেন ট্রাম্প