হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৪ 

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১২৫ জন ফিলিস্তিনি। গত দুই দিনের ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। গতকাল শনিবার দিনভর হামলার ঘটনা ঘটেছে। জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো শুরু করে ইসরায়েল। ইসরায়েলের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলের কর্মকর্তাদের দাবি, গত শুক্রবার থেকে ফিলিস্তিন প্রায় ৩০০ রকেট ও মর্টার নিক্ষেপ করে। আর হুমকি মোকাবিলায় পাল্টা এই হামলা চালিয়েছে ইসরায়েল। 
 
গাজায় ২০২১ সালের মে মাসে টানা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সবশেষ এ ধরনের হামলার ঘটনা ঘটল। সে সময় বেশ কয়েকজন ইসরায়েলি ও দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গাজায় মানুষের জীবন ও সম্পদ রক্ষার চেষ্টা চালানো হচ্ছে। এ জন্য দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে কায়রো।

এ ছাড়া গাজা উপত্যকায় হামলার বিষয়ে ইসরায়েল ও গাজার প্রতিরোধযোদ্ধাদের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন গাজা ও এর আশপাশে সাম্প্রতিক ঘটনাবলিকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ইইউ সব পক্ষকে সর্বোচ্চ সংযম রাখার আহ্বান জানিয়েছে, যাতে আরও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।’

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও দক্ষিণ লেবানন ছাড়বে না ইসরায়েল

ইরান–যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিতে আছে যেসব বিষয়

চুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র, সই শুক্রবারে

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর হতে পারে ‘ইলেকট্রনিক্যালি’

ইরান–যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির সঙ্গে ২০১৫ সালের চুক্তির যত মিল–অমিল

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের প্রত্যাখ্যান—যুদ্ধবিরতি চুক্তি আজ আদৌ হবে কি

রোববারই চুক্তি সই হবে—ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান আইআরজিসির

জুলাই মাসে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে

হামলা না করার শর্তে ইরানকে বিপুল টাকা দিয়েছে আমিরাত, ‘ভিত্তিহীন খবর’ বলল আবুধাবি

যুদ্ধ বন্ধে ‘চুক্তির এত কাছাকাছি আর কখনোই আসেনি’ ইরান-যুক্তরাষ্ট্র