হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে দুটি জাহাজ জব্দ করল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

পানামার পতাকাবাহী জাহাজ এমএসসি ফ্রান্সেসকা। ছবি: সংগৃহীত

শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এর কয়েক ঘণ্টার ব্যবধানে হরমুজ প্রণালিতে দুটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, আজ বুধবার স্থানীয় সময় সকালে এই ঘটনা ঘটে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখা এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ‘আইন লঙ্ঘনকারী’ দুটি জাহাজকে শনাক্ত ও আটক করা হয়। আটককৃত জাহাজ দুটিকে বর্তমানে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একটি পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেসকা’ এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী ‘এপামিনোডাস’।

মেরিটাইম ট্র্যাকিং সাইট ‘মেরিন ট্রাফিক’ জানিয়েছে, জাহাজ দুটির সর্বশেষ অবস্থান ওমান থেকে উত্তর-পূর্বে ইরানি উপকূলের কাছাকাছি ছিল।

যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান থেকে ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে আইআরজিসির বোট থেকে গুলি চালানো হয়। এতে জাহাজটির ব্রিজ (নিয়ন্ত্রণ কক্ষ) ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আট নটিক্যাল মাইল পশ্চিমে ‘ইউফোরিয়া’ নামক তৃতীয় একটি কন্টেইনার জাহাজকে গুলি করে থামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক।

বর্তমানে পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র লড়াই চলছে। মার্কিন নৌবাহিনী ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে তেহরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ বা ত্যাগের জন্য অবশ্যই তাদের অনুমতি নিতে হবে। উল্লেখ্য, স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়েই পরিবাহিত হয়।

ইরানের জব্দ করা দুটি জাহাজের একটির গন্তব্য ছিল ভারত

হরমুজে ৩টি কনটেইনার জাহাজে গুলি, হতাহত নেই

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় একমত ইরানি নেতৃত্ব, ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠকের চেষ্টা পাকিস্তানের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ল

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে যৌন নির্যাতনকে হাতিয়ার করেছে ইসরায়েল: অনুসন্ধান

‘মুহুর্মুহু বোমা’ ফেলার হুংকার ট্রাম্পের, ‘নতুন তাস’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় হরমুজে ইরানের নিয়ন্ত্রণ আরও পোক্ত হবে—আশঙ্কা আরব প্রতিবেশীদের

কোনো হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান: গালিবাফ

ইরান কি ইসলামাবাদে যাবে—নাটকীয়তায় ঝুলে আছে শান্তি বৈঠক

মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারে পাকিস্তানের দৌড়ঝাঁপ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের