হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

স্যাটেলাইটে ধরা পড়ল ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রের ধ্বংসলীলা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: ম্যাক্সার টেকনোলজিস

ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক আঘাতের পর নতুন বিস্ফোরণের গর্ত ও ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেছে ম্যাক্সার টেকনোলজিস। আজ বুধবার (২৪ জুন) ধারণ করা স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে জানিয়েছে বিবিসি ভেরিফাই।

ফোরদো এনরিচমেন্ট ফ্যাসিলিটি তেহরানের দক্ষিণে কোম শহরের কাছে একটি পর্বতের ভেতরে অবস্থিত। কেন্দ্রটির ভূগর্ভস্থ অবস্থান ও সুরক্ষার কারণে আন্তর্জাতিক মহলে বিশেষভাবে আলোচিত।

২২ জুন যুক্তরাষ্ট্রের বি-২ যুদ্ধবিমান এই স্থাপনায় বাংকার-বাস্টার বোমা হামলা চালায়। এতে দুটি অঞ্চলে তিনটি করে বড় বিস্ফোরণের গর্ত সৃষ্টি হয়। পরদিন ইসরায়েল আবারও ফোরদোতে হামলা চালায়, এবার প্রবেশপথ ও রক্ষণাবেক্ষণ সুবিধাগুলোকে লক্ষ্য করে। ইরান সরকার এই হামলার সত্যতা স্বীকার করেছে।

সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা যায়, স্থাপনার উত্তরে একটি ইনস্টলেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা ইসরায়েলি হামলার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিশ্লেষকেরা মনে করছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মূল লক্ষ্য হচ্ছে ফোরদো স্থাপনাকে কার্যত অচল করে দেওয়া। প্রবেশপথ ও সংযোগ সড়ক ধ্বংসের মাধ্যমে মেরামত বা পুনর্গঠন প্রচেষ্টাকে দীর্ঘস্থায়ীভাবে ব্যাহত করার কৌশল নেওয়া হয়েছে।

ফোরদো কেন্দ্রটি ইরানের অন্যতম সংবেদনশীল ও নিরাপদ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র, যা আন্তর্জাতিক পরমাণু সংস্থার (আইএইএ) নজরেও দীর্ঘদিন ধরে রয়েছে।

ছেলে ইসরায়েলের কারাগারে—আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা

হরমুজে ইরানকে চাঁদা দিতে অস্বীকার করল উপসাগরীয় দেশগুলো

চলমান যুদ্ধে ইরানকে গোপনে সহযোগিতা দিতে চেয়েছিল রাশিয়া

হরমুজে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় আহত ১০, নিখোঁজ ৫

মার্কিন অবরোধের মুখেও দীর্ঘদিন টিকবে ইরানের অর্থনীতি: গোয়েন্দা মূল্যায়ন

এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের শান্তি আলোচকের ছেলেকে হত্যা করল ইসরায়েল

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

যুদ্ধ শেষ করার একটি উপায় পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান

সৌদির আপত্তিতেই প্রজেক্ট ফ্রিডম থেকে পিছু হটেছেন ট্রাম্প

দ্রুতই ‘শেষ হবে যুদ্ধ’, আশাবাদী ইরানও