হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের জন্য দুঃসংবাদ, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি ইউএসএস নিমিটজ

রয়টার্স

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এই রণতরির গতিপথ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, আজ সোমবার সকালে ইউএসএস নিমিটজ দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করে। এর আগেই যুক্তরাষ্ট্রের ইউএস প্যাসিফিক ফ্লিট জানিয়েছিল, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত টহলের অংশ হিসেবে গত সপ্তাহে রণতরিটি দক্ষিণ চীন সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে।

সপ্তাহের শেষ দিকে রণতরিটির ভিয়েতনামের ডানাং বন্দরে নোঙর করার কথা থাকলেও সেই সফর বাতিল করা হয়েছে। এক কূটনীতিক জানিয়েছেন, হ্যানয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাঁকে জানিয়েছে, ‘উদ্ভূত সামরিক প্রয়োজনে’ ইউএসএস নিমিটজের ভিয়েতনাম সফর বাতিল করা হয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে ইরানে, নীতিগত অবস্থান পরিবর্তনে চাপ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

হরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের

বিরোধীদের হাতে সংখ্যাগরিষ্ঠতা—কী হতে পারে নেতানিয়াহুর শেষ চেষ্টা

সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরোধিতা হারেদি ইহুদিদের, পুলিশকে ‘নাৎসি’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো

দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, দিল ৭ শর্ত

শত্রুর হামলার জবাব দিতে কোনো ভৌগোলিক সীমানা মানা হবে না: মোজতবা খামেনি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে শতাধিক বন্দরে ধর্মঘট

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলায় পরিবারের ১২ জনকে হারান হামেদ