হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বাংলাদেশ–ভারতসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা, নেপথ্যে কী

আজকের পত্রিকা ডেস্ক­

মুরগি। ছবি: সংগৃহীত

সৌদি আরব উচ্চমাত্রার রোগপ্রবণ বার্ড ফ্লু বা হাই প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচপিএআই) প্রাদুর্ভাবের কারণে ভারত, বাংলাদেশ, ব্রিটেন ও চীনসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে। সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এসএফডিএ) ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তালিকায় জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা সাময়িক। তালিকায় থাকা কিছু দেশ ২০০৪ সাল থেকেই এতে অন্তর্ভুক্ত রয়েছে।

উচ্চমাত্রার রোগপ্রবণ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচপিএআই) এইচ ৫ এন ১ ভাইরাসের এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের প্রাদুর্ভাব এখন ব্যাপক আকার ধারণ করেছে। এটি বন্য পাখি, খামারের মুরগি এবং সাম্প্রতিক সময়ে দুগ্ধ গবাদিপশুতেও ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে বিচ্ছিন্নভাবে সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। তবে এখনো মানুষ থেকে মানুষে স্থায়ী সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।

২০২১ সালে শুরু হওয়া এই প্রাদুর্ভাব ইতিমধ্যে ৫০টির বেশি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়েছে। ফলে প্রচলিত নিয়ন্ত্রণ ব্যবস্থা জটিল হয়ে পড়েছে। জনস্বাস্থ্য কর্তৃপক্ষ মানবদেহে ভাইরাসটির অভিযোজন ঘটছে কি না, তা পর্যবেক্ষণ করছে। তবে সামগ্রিক ঝুঁকি বর্তমানে কম বলে বিবেচনা করা হচ্ছে।

এসএফডিএ আরও জানিয়েছে, যেসব মুরগির মাংস ও পণ্য তাপ প্রয়োগ করে বা অন্য কোনো পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হয়েছে, যা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা নিউক্যাসল ভাইরাস নির্মূল করতে সক্ষম, সেগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে সেগুলোকে অনুমোদিত স্বাস্থ্য শর্ত, নিয়ন্ত্রণ এবং মানদণ্ড মেনে চলতে হবে।

এ ক্ষেত্রে একটি স্বাস্থ্য সনদ সংযুক্ত থাকতে হবে। সেখানে প্রমাণ থাকতে হবে যে পণ্যটি তাপ প্রয়োগ বা অন্য কোনো কার্যকর পদ্ধতিতে ভাইরাসমুক্ত করা হয়েছে। রপ্তানিকারক দেশের সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এই সনদ দেবে। পাশাপাশি পণ্যটি অনুমোদিত কোনো প্রতিষ্ঠানে উৎপাদিত হতে হবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো—জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, চীন, কম্বোডিয়া, লাওস, হংকং, কাজাখস্তান, মঙ্গোলিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, ইরান, স্লোভেনিয়া, ইরাক, মিসর, নাইজেরিয়া, ভারত, নাইজার, বসনিয়া ও হার্জেগোভিনা, আফগানিস্তান, ক্যামেরুন, সুদান, বুরকিনা ফাসো, সার্বিয়া, মন্টিনেগ্রো, জিবুতি, আইভরি কোস্ট, ব্রিটেন, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, উত্তর কোরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, তাইওয়ান, জার্মানি ও ঘানা।

তালিকায় আরও দেখা গেছে, আরও ১৬টি দেশের নির্দিষ্ট প্রদেশ ও শহর থেকে মুরগি ও ডিম আমদানিতে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ইতালির এমিলিয়া-রোমাগনা ও ভেনেতো, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ও অন্টারিও, টোগোর মেরিটাইম, ভুটানের থিম্পু, ছুখা (চুখা) ও সামদ্রুপ জংখার, অস্ট্রিয়ার ভোরারলবার্গ, ফিলিপাইনের পাম্পাঙ্গা ও নিউভা এসিজা, মালয়েশিয়ার কেলান্তান ও সাবাহ, কঙ্গোর ইতুরি, জিম্বাবুয়ের মাশোনাল্যান্ড ইস্ট, রোমানিয়ার সেইনি, মারামুরেশ, যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার, কেনটাকি ও মিনেসোটা, পোল্যান্ডের মাজোভিয়েকি, ওয়ারমিন্সকো-মাজুরস্কি, ভিয়েলকোপলস্কি, পডলাস্কি ও উডজকি, ডেনমার্কের সাউদার্ন ডেনমার্ক ও নর্থ ডেনমার্ক এবং ফ্রান্সের লোয়ার-আটলান্টিক।

মধ্যপ্রাচ্যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্যয় কত

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা: ১১ হাজার নাবিক উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ

হরমুজ হয়ে জাহাজ চলাচল বেড়েছে ১০৫%, রুট নিয়ে দ্বন্দ্ব ইরান-ওমানের

দুবাইয়ে গিয়ে প্রেমিককে হত্যা, মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার

মিসরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল

ইরান আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ

ইরানে বিক্ষোভকারীদের জন্য হাজার হাজার স্টারলিংক ডিভাইস পাচার করেছিলাম: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

হরমুজে আটকে আছেন ১১ হাজার নাবিক, উদ্ধারে বড় উদ্যোগ জাতিসংঘের

ইরানে ভূপাতিতের আগে এক রহস্যময় দৃশ্য দেখেন মার্কিন পাইলট

১২ বিলিয়ন ডলার অবমুক্ত ও তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান