হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন—এরদোয়ান

আজকের পত্রিকা ডেস্ক­

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: এএফপি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ইরানে চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণহত্যার দিক থেকে অ্যাডলফ হিটলারকেও ছাড়িয়ে গেছেন।

পার্লামেন্টে নিজ দল একে পার্টির সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ ছবি ও ভিডিওগুলোও গাজার চিত্রের পাশে ম্লান হয়ে যায়। গণহত্যার অপরাধে নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন।’

এরদোয়ান জানান, গাজা, ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেনসহ বিভিন্ন জায়গায় চলমান অমানবিক আগ্রাসন বন্ধে যা কিছু করা সম্ভব, তা করছে তুরস্ক। পাশাপাশি যেকোনো নেতিবাচক পরিস্থিতি ও বিপর্যয়ের জন্য প্রস্তুত রয়েছে।

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডেন সাআর এরদোয়ানের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘তথাকথিত এই সুলতান আবারও উসকানিমূলক বক্তব্য দিয়ে ইসরায়েল ও প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করছেন।’

ইসরায়েল দাবি করছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে বলেই তারা হামলা চালাচ্ছে। তবে ইরান জোর দিয়ে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি গতকাল বুধবার বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ তাঁরা এখনো পাননি।

এদিকে ইসরায়েলের এই অভিযানের কড়া সমালোচনা করে একে অবৈধ ঘোষণা করেছে রাশিয়া। দেশটি সতর্ক করেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা পারমাণবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন এবং বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের আকাশে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বজুড়ে শতাধিক বন্দরে ধর্মঘট

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলায় পরিবারের ১২ জনকে হারান হামেদ

ইসরায়েলের নির্বাচনের ফল প্রকাশ: আরব দলগুলোর রেকর্ড ১৯ আসন, নেতানিয়াহু ও বিরোধীদের কতটা

নেতানিয়াহুর রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মুখে

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস টিকে থাকার খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

‘দুই শয়তানের মধ্যে অপেক্ষাকৃত কম শয়তানকে’ ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আলোচনায় ইসরায়েলের বিরোধীরা

অনাক্রমণ চুক্তি ও হুতিদের নিয়ন্ত্রণসহ তেহরানে যা আলোচিত হয়েছে ইরান–মক্কা জোটের মধ্যে

ইসরায়েলে নির্বাচনে আরব দলগুলো পাচ্ছে ১৯ আসন, নেতানিয়াহু ও বিরোধীরা পাচ্ছে কত

আরব দলগুলোর উত্থানে বেশি আসন পেয়েও বেকায়দায় নেতানিয়াহুর জোট