হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে আরও ১৬৩ কর্মীকে সরিয়ে নিল রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: রয়টার্সের সৌজন্যে

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আরও ১৬৩ জন কর্মীকে সরিয়ে নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। রুশ সংবাদ সংস্থা আরআইএ আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। গত মাসে ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সেখানে নির্মাণকাজ স্থগিত রেখেছে রাশিয়া।

রোসাটম প্রধান আলেক্সি লিখাচেভ জানিয়েছেন, নতুন করে ১৬৩ কর্মীকে সরিয়ে নেওয়ার পর বুশেহরে এখনো প্রায় ৩০০ জন কর্মী আছেন। তবে প্রয়োজনে আরও কিছু কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বুশেহর পারমাণবিক কেন্দ্রটি রাশিয়ার সহায়তায় নির্মিত এবং রোসাটম সেখানে আরও অতিরিক্ত কয়েকটি ইউনিট তৈরির কাজ করছিল। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকেই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে।

আলেক্সি লিখাচেভ বর্তমান পরিস্থিতিকে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে’ বলে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত মঙ্গলবার (২৪ মার্চ) একটি ক্ষেপণাস্ত্র বুশেহর বিদ্যুৎকেন্দ্রের সীমানার ভেতরে আঘাত হেনেছে। যদিও এই হামলায় কোনো হতাহত বা তেজস্ক্রিয়তা ছড়ানোর মতো ঘটনা ঘটেনি, তবে এটি ছিল সেখানে গত কয়েক দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা। এর আগে গত ১৭ মার্চও একই ধরনের হামলা হয়েছিল।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বুশেহরে রুশ বিশেষজ্ঞের সংখ্যা কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে আনা হচ্ছে জানিয়েছেন লিখাচেভ। শেষ পর্যন্ত সেখানে মাত্র কয়েক ডজন কর্মী রাখা হতে পারে, যাঁরা মূলত যন্ত্রপাতির তদারকি এবং প্রয়োজনীয় কারিগরি নজরদারি চালিয়ে যাবেন। তিনি আরও জানান, এই কর্মীদের সরিয়ে নেওয়ার রুট বা পথ সম্পর্কে গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে ইসরায়েল ও মার্কিন নেতৃত্বকে আগেভাগেই অবহিত করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের অনাক্রমণ চুক্তি চায় সৌদি, থাকতে পারে ইসরায়েলও

হরমুজের কাছে ডুবে গেছে ভারতীয় জাহাজ ‘হাজি আলী’

অস্ত্রবাহী একটি জাহাজ জব্দ করেছে ইরান

ফুটবল বিশ্বকাপ: যুদ্ধের আবহে ভিসা অনিশ্চয়তা নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান, লাখো মানুষের বিদায়

ইরান যুদ্ধের মধ্যে ইরাকেও হামলা চালিয়েছিল সৌদি আরব

গোপনে আরব আমিরাত সফর করেছিলেন নেতানিয়াহু, আগেই জানত ইরান

ধ্বংসস্তূপ থেকে ইট বানিয়ে পুরস্কার জিতলেন গাজার দুই বোন

হামাস কর্তৃক জিম্মিদের ওপর যৌন সহিংসতার তদন্ত প্রতিবেদন প্রকাশ

ইরাকের তেল–গ্যাস কিনছে পাকিস্তান, যাবে ইরান হয়ে

হামলার সক্ষমতা পুনরুদ্ধার ইরানের, ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের ৭০ শতাংশই অক্ষত