হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এফ-৩৫ বিধ্বস্তের পর পাইলট উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ: ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

বিধ্বস্ত এফ-৩৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের এসব ছবি প্রকাশ করেছে তাসনিম নিউজ।

নিজেদের আকাশসীমায় একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে ইরান। এরপর সেটির পাইলটকে উদ্ধারে চালানো যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে তেহরান। কয়েক ঘণ্টা ধরে চলা এই উত্তেজনাকর পরিস্থিতির বিষয়ে এখন পর্যন্ত মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ দাবি করেছে, দেশটির মধ্যাঞ্চলে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমানটি (এফ-৩৫) ভূপাতিত করা হয়েছে। তাসনিম ইতিমধ্যে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের কিছু ছবিও প্রকাশ করেছে।

নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য গত কয়েক ঘণ্টা ধরে ব্লাক হক হেলিকপ্টার ও হারকিউলিস-১৩০ উড়োজাহাজ নিয়ে তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি: তাসনিম নিউজ

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য কয়েক ঘণ্টা ধরে ব্লাক হক হেলিকপ্টার এবং হারকিউলিস-১৩০ উড়োজাহাজ ব্যবহার করে তল্লাশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ইরানি সশস্ত্র বাহিনীর দাবি, আমেরিকার এই উদ্ধার প্রচেষ্টা সম্পূর্ণ ‘ব্যর্থ’ হয়েছে। ভূপাতিত সেই পাইলটের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, আল জাজিরা স্বতন্ত্রভাবে তেহরানের এই দাবিগুলো যাচাই করতে পারেনি। তবে গত মার্চ মাসেও ইরানি বাহিনীর গোলার আঘাতে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল।

ইরানের বিক্ষোভে এক কিশোরীর শেষ প্রতিরোধের খবর প্রকাশ

যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় ইরাকে ইরান–সমর্থিত গোষ্ঠীর ‘২০ যোদ্ধা নিহত’

চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

ধ্বংসস্তূপের দেয়ালে আঁকা ম্যুরাল শেয়ার করলেন স্পেনের প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত গাজার শিশুশিল্পী

অস্ত্র পরিত্যাগ ইস্যুতে সমঝোতার ইঙ্গিত, আলোচনায় অংশ নিতে কায়রোতে হামাস

ইরাক থেকে দৈনিক ১০ লাখ ব্যারেল তেল যাবে তুরস্কে, সম্পর্কে নতুন মাত্রা

সংক্ষিপ্ত বিরতি ভেঙে যুক্তরাষ্ট্র-ইরানে পাল্টাপাল্টি হামলা, অংশ নিয়েছে সৌদিও

স্থানীয়দের বাধার পরও ইরানে দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর

১২ সেতু ধ্বংস ও সম্পূর্ণ বিকল বিমানবন্দর—মার্কিন হামলায় ২৭০ বিলিয়ন ক্ষতির হিসাব দিল ইরান

হরমুজ নিয়ন্ত্রণে ইরানকে যৌথ ‘আঞ্চলিক কাঠামোর’ প্রস্তাব দিল ওমান