হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে ইরানি ড্রোন হামলার খবর প্রকাশিত হওয়ার পর সেই অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘেই এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের ভূখণ্ড থেকে এই দেশগুলোর ওপর কোনো ধরনের আক্রমণ চালানো হয়নি।

বাঘেই ইঙ্গিত দিয়েছেন, হামলাগুলো পরিকল্পিতভাবে সাজানো হতে পারে। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে, শত্রুপক্ষ আমাদের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর দূরত্ব তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু হামলা সাজিয়ে নাটক করতে পারে।’ তিনি মনে করেন, ইরানের আঞ্চলিক সম্পর্ক নষ্ট করতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

মুখপাত্র ইসমাইল বাঘেই জোর দিয়ে বলেন, ইরান এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।

যদিও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলের অনেক দেশেই ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট হওয়া বা আঘাত হানার খবর পাওয়া গেছে। তবে বাঘেই এটিকে শত্রুতা হিসেবে দেখতে নারাজ।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের কথা বললেও ইরান নিজের সুরক্ষার বিষয়ে আপসহীন মনোভাব প্রকাশ করেছে। বাঘেই স্পষ্ট করে বলেছেন, যদি অন্য কোনো দেশের ভূখণ্ড ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়, তবে ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তিনি আরও যোগ করেন, ‘আমাদের আত্মরক্ষামূলক পদক্ষেপকে অন্য কোনো দেশের প্রতি শত্রুতা হিসেবে গণ্য করা উচিত নয়।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের ডামাডোলে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন মন্তব্য এল। এরই মধ্যে উপসাগরীয় একাধিক দেশের বেসামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে সতর্ক করলেন এরদোয়ান

অর্থনৈতিক চাপে ফেলে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করব: ইরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

ইরান যুদ্ধের ১০ দিনে মধ্যপ্রাচ্যে নিহত অন্তত ১৮০০

‘অপারেশন এপিক মিসটেক’—মার্কিন অভিযানকে উপহাস করে ইরানের হুঁশিয়ারি

ট্রাম্প বলুক আর না বলুক—ইরানকে মুক্ত করতে চায় কুর্দিরা

ইরান যুদ্ধে বড় মোড়, ন্যাটোর আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

মার্কিন ক্ষেপণাস্ত্রেই ইরানে ১৭৫ শিশুশিক্ষার্থী নিহত—ভিডিওতে মিলল অকাট্য প্রমাণ

লেবাননের জনবসতিতে নিষিদ্ধ ফসফরাস বোমা ফেলছে ইসরায়েল: এইচআরডব্লিউ

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন