হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের, নীরব নেতানিয়াহু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান ‘পূর্ণাঙ্গ সমাধানের’ খুব কাছাকাছি পৌঁছেছে। ট্রাম্প বলেছেন, গত দুই দিনে দুই দেশ মধ্যপ্রাচ্যে পারস্পরিক বৈরিতা সম্পূর্ণভাবে নিরসনের বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প সংঘাত শেষ করার ইঙ্গিত দিলেও এখনো নীরব ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে পূর্বঘোষিত সামরিক হামলা আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার তিনি জানান, গত দুই দিনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তিনি সামরিক বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে অত্যন্ত কার্যকর আলোচনা হয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন, আলোচনার ‘ভঙ্গি এবং সুর’ ছিল অত্যন্ত গভীর, বিস্তারিত ও গঠনমূলক। এই আলোচনা সপ্তাহজুড়ে চলবে বলেও তিনি জানান।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘চলমান বৈঠক এবং আলোচনার সফলতার ওপর ভিত্তি করে আমি প্রতিরক্ষা দপ্তরকে (ডিপার্টমেন্ট অব ওয়ার) আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছি।’

এ খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও সাড়া দেয়নি।

এদিকে, ট্রাম্পের এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী হয়, যখন ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার কাছাকাছি। ব্রিটেনের প্রধান শেয়ার সূচকটি প্রাথমিক লেনদেনে বড় ধরনের পতনের পর দশমিক ৪ শতাংশ বেড়ে যায়।

সপ্তাহান্তে ইরানকে ৪৮ আলটিমেটাম দেওয়ার পর সোমবারের শুরুতে সূচকটি ২ দশমিক ২ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল। ট্রাম্প তেহরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সোমবার সকালে ট্রাম্প বলেন, গত দুই দিনে ইরান ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বৈরিতা সম্পূর্ণভাবে শেষ করার বিষয়ে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ করেছে।

ইরানে ব্যর্থ মোসাদ, খেপেছেন নেতানিয়াহু

ইরানের একজন ‘শ্রদ্ধেয়’ নেতার সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

ইরানকে সমর্থন দিন, কোরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই: লিবিয়ার গ্র্যান্ড মুফতি

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে দূতিয়ালি করছে পাকিস্তান-মিসর-তুরস্ক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা: ট্রাম্পের একতরফা দাবি নিয়ে বিভ্রান্তি, পরস্পরবিরোধী তথ্য

ট্রাম্পের শান্তির বার্তা কীভাবে দেখছে ইসরায়েল

ট্রাম্পের ঘোষণার পরই রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পই পিছু হটেছেন: ইরান

ট্রাম্প কেন পিছু হটলেন, হামলা স্থগিতের ঘোষণায় যেসব প্রশ্নের উত্তর নেই

ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার