হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

বিবিসি

ছবি: এএফপি

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষিতে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এই যুদ্ধবিমানগুলো ‘আঞ্চলিক জরুরি সহায়তা’ হিসেবে পাঠানো হচ্ছে।

যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ইতিমধ্যেই অপারেশন শেডারের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন করে আরও যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতির তীব্রতা বাড়ার প্রেক্ষিতে।

কানাডায় শুরু হতে যাওয়া জি৭ সম্মেলনে অংশ নিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্টারমার। তিনি বলেন, ‘পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আমরা মিত্র দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ স্তরে ঘনঘন আলোচনা চালিয়ে যাচ্ছি।’

তিনি জোর দিয়ে বলেন: ‘আমাদের একটাই বার্তা – উত্তেজনা কমাও।’

যুক্তরাজ্য সরাসরি ইসরায়েলকে সামরিকভাবে সহায়তা করবে কি না এ ব্যাপারে বিস্তারিত বলতে চাননি স্টারমার। তবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার একটি গঠনমূলক আলোচনা হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কথা বলেছি, যেটা দুই মিত্র দেশের মধ্যে হওয়াটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘আমরা বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। একই সঙ্গে আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দিই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে – এই সংঘাতকে এখনই থামাতে হবে।’

ফের যুদ্ধের আশঙ্কায় রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

ফের হামলা চালালে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান

সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০

যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের

কূটনীতিকদের সপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

নভেম্বরে ফের ইরানে মার্কিন–ইসরায়েলি হামলা, পরিকল্পনা প্রস্তুত

পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়ার ‘বদর’ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

হরমুজের বিকল্প পথে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরেছে

অক্টোবরের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, বানচাল করেন ট্রাম্প