হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারে পাকিস্তানের দৌড়ঝাঁপ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের

আজকের পত্রিকা ডেস্ক­

দ্বিতীয় দফা আলোচনার প্রেক্ষাপটে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছবি: এএফপি

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারে পাকিস্তানের ইতিবাচক প্রচেষ্টার পর অবশেষে শান্তি আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি ‘ইতিবাচকভাবে বিবেচনা’ করছে তেহরান। সোমবার (২০ এপ্রিল) রয়টার্সকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

এর আগে তেহরান আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিলেও এখন তাদের সুরে কিছুটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, নৌ-অবরোধই আলোচনার প্রধান অন্তরায়। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প আসিম মুনিরের এই পরামর্শ বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন। পাকিস্তানের প্রচেষ্টায় বন্দরগুলোতে মার্কিন অবরোধ শিথিল হওয়ার সম্ভাবনায় তেহরান এখন আলোচনায় বসার বিষয়টি পর্যালোচনা করছে।

আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে (মার্কিন সময় রাত ৮টা এবং ইরানের সময় বুধবার ভোর সাড়ে ৩টা) দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ট্রাম্প এই মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।

এদিকে, গতকাল রোববার ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানায়, জাহাজটি চলমান নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা উপেক্ষা করলে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালায়। ইঞ্জিনরুম লক্ষ্য করে চালানো এই গুলিতে জাহাজটির প্রপালশন ব্যবস্থা অচল হয়ে যায় এবং চলাচলে অক্ষম হয়ে পড়ে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানি পতাকাবাহী জাহাজটির নাম ‘তুস্কা’। জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল।

ওই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই মুহূর্তে জাহাজটি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আমরা এতে কী আছে, তা পরীক্ষা করে দেখছি!’

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি চীন থেকে যাত্রা করছিল। চীন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমুদ্রপথে স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান জানিয়েছে।

ইরান কি ইসলামাবাদে যাবে—নাটকীয়তায় ঝুলে আছে শান্তি বৈঠক

চুক্তি নয়, যুদ্ধ ফের শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকেরা

যেসব শর্তে ইতিবাচক সাড়া পেলে ইসলামাবাদে আসতে রাজি ইরান

হরমুজ থেকে কাফির—ইরান যুদ্ধে সর্বাধিক ব্যবহৃত ১০ শব্দের অর্থ ও গুরুত্ব

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, নিন্দার ঝড়

যুদ্ধ শুরুর পর হরমুজে সর্বোচ্চ জাহাজ চলাচলের রেকর্ড

রাফাহে সামরিক অবস্থান সুদৃঢ় করছে ইসরায়েলি বাহিনী, দখল করে নিচ্ছে এলাকা

হরমুজে গুলি চালিয়ে ইরানি কার্গো জাহাজ দখল করল মার্কিন বাহিনী

ওয়াশিংটনের দাবি ‘অতিরঞ্জিত’, দ্বিতীয় দফার বৈঠক প্রত্যাখ্যান করল ইরান

ইরান যুদ্ধে নিহত সর্বকনিষ্ঠ কুর্দি নারী যোদ্ধা গজল মোলান