হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলকে আকাশ বা ভূমি ব্যবহার করতে দেওয়া দেশকেও ছাড়বে না ইরান

ইসরায়েলকে সহায়তা করলে সেই দেশের বিরুদ্ধেও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ইসরায়েলকে ইরান আক্রমণের জন্য কোনো দেশ তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দিলে তারা ইরানের কাছ থেকে কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদনে মন্ত্রী আশতিয়ানির বরাত দিয়ে বলা হয়েছে, যেকোনো দেশ ইরানে হামলার জন্য ইসরায়েলের জন্য তার আকাশসীমা বা ভূমি উন্মুক্ত করলে তারা আমাদের পক্ষ থেকে নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া পাবে।

এদিকে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যারেজ উৎক্ষেপণ করেছে ইরান। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে ইরনা এ তথ্য দিলেও কোনো স্বাধীন সূত্র এটি নিশ্চিত করেনি।

এদিকে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী দেশের আকাশসীমায় পৌঁছানোর আগেই ইরানের ড্রোনগুলো আটকানোর চেষ্টা করছে। ইসরায়েল ধারণা করছে, ইরান সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশিসংখ্যক ড্রোন উৎক্ষেপণ করতে পারে। সেই সঙ্গে অন্যান্য কৌশলও ব্যবহার করবে। 

বেলুচিস্তানের বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আরব দলগুলোর সঙ্গে জোট ইসরায়েলকে তছনছ করে দেবে: নেতানিয়াহু

ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু, আহত ৩৯

নেতানিয়াহু নয়, আইজেনকটের হাতে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব

এবার ‘অমাবস্যায়’ ইরানে হামলা করবেন ট্রাম্প, প্রস্তুত সেন্টকম

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববার

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিল আরব জোট

জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিচ্ছে রাশিয়া

গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল