হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে সম্পর্কের অবনতির পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক মহড়া

ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ইসরায়েলে চলমান এই মহড়ায় আকাশে রিফুয়েলিং এবং দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।  

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা নিতে হবে তার মহড়া হবে। দূরপাল্লায়  আঘাতের বিষয়টি খুবই গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্রের সেনার সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তরফ থেকে বলা হয়েছে, এই মহড়ার নাম দেওয়া হয়েছে, ‘জুনিপার ওক’। ইসরায়েলের প্রতিরক্ষায় আমেরিকা কতটা দায়বদ্ধ, তার প্রমাণ এই মহড়া।  

যুক্তরাষ্ট্রের দাবি, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাটাই তাদের মূল লক্ষ্য। এই অঞ্চলে আরব দেশগুলোর বিরুদ্ধে যাতে কোনো রকম আক্রমণ না হয়, সেটা ঠেকানোর লক্ষ্যেই এ মহড়া। 

ইসরায়েল বলেছে, এই অঞ্চলে বিভিন্ন হুমকি ও বিপদের মোকাবিলা করার জন্য এই সামরিক মহড়া হচ্ছে। আকাশপথের নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষার ক্ষেত্রে সেরা হওয়ার লক্ষ্যও আছে।

দুই দেশের বিবৃতিতে ইরানের নাম না করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য যে তারাই, তা বিবৃতি থেকে স্পষ্ট।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা কিছুতেই ইরানকে পরমাণু শক্তিধর দেশ হতে দেবে না। ইরান যদিও জানিয়েছে, তারা এ ধরনের কোনো চেষ্টা করছে না।

ইরানে ভূপাতিতের আগে এক রহস্যময় দৃশ্য দেখেন মার্কিন পাইলট

১২ বিলিয়ন ডলার অবমুক্ত ও তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান

সীমান্তের কাছেই মাটির নিচে ‘ড্রোন কারখানা’ আবিষ্কারের দাবি ইসরায়েলের

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

৯২ শতাংশ ইসরায়েলি মনে করেন—যুদ্ধে জিতেছে ইরান

কাতারের গ্যাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শেষ: আরও ৬০ দিনের যুদ্ধবিরতি ও শান্তি রোডম্যাপসহ যেসব সিদ্ধান্ত হলো

ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি—হুমকি নয়, কথাবার্তায় সতর্ক থাকুন

সুইজারল্যান্ডে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক