হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হলো মাদুরো ও তাঁর স্ত্রীকে

আজকের পত্রিকা ডেস্ক­

নিউইয়র্কের আদালতের নিকটবর্তী একটি হেলিপোর্টে হাতকড়া পরা অবস্থায় মাদুরো ও তাঁর স্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের নিকটবর্তী একটি হেলিপোর্টে কিছুক্ষণ আগে অবতরণ করেছে। আজ সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হাতকড়া পরা অবস্থায় মাদুরোর পরনে ছিল বাদামি রঙের পোশাক ও উজ্জ্বল কমলা রঙের জুতা। অবতরণের পর তাঁকে বিশেষ পাহারায় একটি ভ্যানে তুলে নেওয়া হয়। সেখান থেকে মাদুরোকে আদালতে যাওয়া হবে। এ সময় মাদুরোর সঙ্গে তাঁর স্ত্রী সিলিয়াকে দেখা গেছে।

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে নিকোলাস মাদুরোকে হাজির করার কথা রয়েছে। স্থানীয় সময় আজ দুপুরের দিকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তাঁকে নেওয়া হতে পারে।

আটকের পর মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার (এমডিবি) নামের এক আটককেন্দ্রে রাখা হয়েছিল। সেখান থেকে আজ তাঁকে আদালতে নেওয়া হচ্ছে।

লুলাকে পেছনে ফেললেন ফ্লাভিও বলসোনারো, ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়

ব্রাজিলে ফের ডানপন্থার উত্থান, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় পিছিয়ে বামপন্থীরা

টুনা মাছের রাজধানীতে মাদকযুদ্ধ—টার্গেটে জেলেরা

ভারী অস্ত্র নিয়ে ইকুয়েডরে মার্কিন সেনা, চলছে মাদকবিরোধী অভিযান

এবার ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে

ভেনেজুয়েলার ৬ চীনা ও রুশ তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ যাচ্ছে মার্কিন কোম্পানির কাছে

যুক্তরাষ্ট্রের তেল চুক্তির মেয়াদ ২৫ বছর: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবর, যা জানা গেল

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

মাদক কার্টেলের বিরুদ্ধে লড়তে মার্কিন সামরিক সহায়তা চাইল কলম্বিয়া