হোম > বিশ্ব > ভারত

আহমেদাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

আজকের পত্রিকা ডেস্ক­

কারখানাটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। এরপরও একটি খামারবাড়িতে অবৈধভাবে আতশবাজি তৈরির কার্যক্রম চলছিল। ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কারখানাটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। এরপরও একটি খামারবাড়িতে অবৈধভাবে আতশবাজি তৈরির কার্যক্রম চালানো হচ্ছিল। বিস্ফোরণে আহত ব্যক্তিদের আহমেদাবাদ সিভিল হাসপাতাল এবং মানিনগরের এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আজ বিকেল সাড়ে তিনটার দিকে তাঁরা বিস্ফোরণের খবর পান। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদির শোকবার্তা প্রকাশ করে। সেখানে তিনি বলেন, আহমেদাবাদের আতশবাজি কারখানার দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

বিবৃতিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে নিহত প্রত্যেকের স্বজনকে ২ লাখ রুপি এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

লাদাখে বাবার অনশনে ছুটে গিয়েছিলেন ইন্দিরা, ছেলে ওয়াংচুককে পুলিশ দিয়ে তুলে নিয়ে গেলেন মোদি

ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্রে বিজ্ঞানীদের চাকরি ছাড়ার হিড়িক, ঠেকাতে কঠোর পদক্ষেপ

শারীরিক অবস্থার অবনতি, সোনম ওয়াংচুককে জোর করে নেওয়া হলো হাসপাতালে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে: ভারত

জমির দলিল নাগরিকত্বের প্রমাণ নয়—‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ মামলায় কলকাতা হাইকোর্ট

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন, কীভাবে কাজ করে এটি

‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা ঢেলে সাজাতে শিলিগুড়িতে আসছেন অমিত শাহ

কাশ্মীরে ‘আপত্তিকর’ বইয়ের বিরুদ্ধে অভিযান ঘিরে বিতর্ক

পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ১, আহত শতাধিক

স্বামী মৃত, ছেলে ছুরিকাঘাতে রক্তাক্ত—পাশে বসে মোবাইল চাপছিলেন চিকিৎসক স্ত্রী