হোম > বিশ্ব > ভারত

লোকসভা নির্বাচনে বিজেপি দেড় শ আসনও পাবে না: রাহুল

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ক্ষমতাসীন দল বিজেপি লোকসভা নির্বাচনে চার শতাধিক আসন পাওয়ার দাবি করলেও দলটি দেড় শর বেশি আসন পাবে না। আজ বুধবার লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটের আগে প্রচারের শেষ দিনে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় এক নির্বাচনী প্রচারণা সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যটির সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব। সভায় এ দুই নেতা উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে তাদের ‘সাধারণ এজেন্ডা’ ও ঐকমত্য তুলে ধরেন।

উত্তর প্রদেশে লোকসভার ৮০টি আসনের মধ্যে কংগ্রেস মাত্র ১৭টি আসনে প্রার্থী দিয়েছে। এসংক্রান্ত এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ইন্ডিয়া জোট হিসেবেই লড়বে (নির্বাচনে) এবং আমরা তাই আসন ভাগাভাগির বিষয়টি খোলা মনেই করেছি। আমরা কিছুটা সহনশীলতা দেখাতে চাই।’

মূলত জোটের সদস্যদের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখেই উত্তর প্রদেশে আসন বণ্টন করা হয়েছে উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, ‘এবং এ কারণেই আমরা আমাদের অংশীদারদের কিছু ছাড় দিয়েছি। তার মানে এই নয় যে, এটি আমাদের দুর্বলতা। বিষয়টিকে সেভাবে বিবেচনা করাও উচিত হবে না।’

আগামী ১৯ এপ্রিল শুক্রবার ভারতের চারটি রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে। এই ধাপে ভারতের ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। উত্তর প্রদেশের আসনগুলোর মধ্যে বিজেপিবিরোধী শিবির ‘ইন্ডিয়া’ জোটের কংগ্রেস লড়বে ১৭ আসনে, সমাজবাদী পার্টি লড়বে ৬২ আসনে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসও এই রাজ্যে একটি আসনে লড়বে।

নির্বাচনে কংগ্রেস বা ইন্ডিয়া জোট কত আসন পাবে, সে বিষয়ে কোনো অনুমান না করলেও রাহুল গান্ধী বলেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে দেড় শ আসনের মধ্যে বেঁধে ফেলা হবে। আমরা বিভিন্ন রাজ্য থেকে খবর পাচ্ছি, আমাদের নির্বাচনী পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং তাদের (বিজেপি) পরিস্থিতি নিম্নগামী।’

জোটসঙ্গী সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের সম্পর্ক শক্তিশালী উল্লেখ করে অখিলেশ যাদব বলেন, ‘রাজ্যে উভয় দলই ভালো ফলাফল করবে। পশ্চাৎপদ, দলিত ও সংখ্যালঘুরা এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) জোটকে পরাজিত করবে।’

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে গড়ালেও সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার ভারতের

কলকাতায় গ্রেপ্তার ‘বাংলা পক্ষ’র গর্গ চট্টোপাধ্যায়

‘মেয়েদের পড়াশোনা করে কী হবে’—বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর মন্তব্যে তোলপাড়

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

প্রশ্নপত্র ফাঁস: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

পশ্চিমবঙ্গে চার দিনে সহিংসতার ঘটনা ৩৪টি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুসলিমরা

দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন বিজয়

মুখ্যমন্ত্রীর শপথ নিলেও বিপদ কাটেনি বিজয়ের, মুখোমুখি হতে হবে আস্থা ভোটের

শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন