হোম > বিশ্ব > ভারত

গান্ধীর আদলে অসুর, ভারতজুড়ে সমালোচনার ঝড়

কলকাতা প্রতিনিধি

ভারতের জাতিরপিতা মোহন দাস করমচাঁদ গান্ধীকেই অশুভ শক্তির প্রতীক অসুর বানিয়ে দুর্গা পুজো করার অভিযোগ উঠেছে। দক্ষিণ কলকাতার রুবি পার্ক এলাকার এক পূজামণ্ডপে বানানো হয়েছে এমনই প্রতিমা। পূজার উদ্যোক্তা অখিল ভারতীয় হিন্দু মহাসভা। 

এরই মধ্যে বিভিন্নমহল থেকে দাবি উঠেছে অবিলম্বে পূজার অনুমতি বাতিল করে আয়োজকদের গ্রেপ্তার করতে হবে। গতকাল রোববার (২ অক্টোবর) ছিল মহাত্মা গান্ধীর জন্মদিন। ঘটনাচক্রে একই দিনে ছিল দুর্গা পুজোর প্রথম দিন সপ্তমীও। সেই দিনেই গান্ধীকে অসম্মান করায় হিন্দুত্ববাদীদের কড়া সমালোচনা শুরু হয়েছে দেশজুড়ে। বিজেপি বিরোধীদের অভিযোগ, গান্ধীর হত্যাকারীরা এখন তাঁর আদর্শকেও হত্যা করতে চাইছে। 
 
হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএস সমর্থক নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারান অহিংসার প্রচারক মহাত্মা গান্ধী। সারা দুনিয়া গান্ধীর অহিংসাবাদী আদর্শ সমর্থন করলেও হিন্দুত্ববাদীরা সব সময়ই তাঁর বিরোধিতা করে এসেছে। এমনকি, বহু বিজেপি সমর্থককে দেখা গিয়েছে নাথুরাম গডসের পুজো করতেও। তবে কলকাতার বুকে এবারই প্রথম গান্ধীকে চরম অসম্মান করা হলো। 

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের মতে, যাদের গায়ে গান্ধীকে হত্যা করার রক্ত লেগে রয়েছে তাদেরই এমন কাজ শোভা পায়। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী অবিলম্বে পুজো বন্ধ করে উদ্যোক্তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বাম দলগুলোর তরফ থেকেও এই ঘটনার নিন্দা করে বলা হয়েছে, মৌলবাদীদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার সময় হয়েছে। 

তবে অখিল ভারতীয় হিন্দু মহাসভার রাজ্য কমিটির কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর পাল্টা দাবি, তাঁরা ইচ্ছা করে এটা করেননি। ঘটনাটি নাকি কাকতালীয়। যাই হোক, পরে দ্রুতই পুলিশের হস্তক্ষেপে বদলে ফেলা হয় মূর্তিটি। তবে নেট দুনিয়ায় এই ঘটনার তীব্র নিন্দা শুরু হয়েছে। 

ভারতে ডিটেনশন সেন্টারে যাওয়ার ভয়ে বাংলাদেশ সীমান্তে ভিড় করছেন কথিত অভিবাসীরা

আইটি চাকরি ছেড়ে কৃষিকাজে, জমিতেই প্রাণ গেল প্রযুক্তিবিদের

ভারতে সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

মহারাষ্ট্রে কোরবানির ছাগল রাখাকে কেন্দ্র করে উত্তেজনা, শূকর নিয়ে বিক্ষোভে হিন্দুরা

পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিমির মধ্যে মদের দোকান নিষিদ্ধ

রাজস্থানের খোলা মাঠে ৫০০ গরুর মৃতদেহ, ভারতজুড়ে ক্ষোভ

অবহেলিত আতাফলের বিস্ময়কর উত্থান ভারতে, নেপথ্যে কী

ভারতে হালাল লাভের টোপ দিয়ে ৭৭০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন এক নারী

পাঁচ বছরে ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনবে ভারত, জানালেন রুবিও

‘তেলাপোকা জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে মোদি সরকার