হোম > বিশ্ব > ভারত

দুর্গাপূজায় ছুটি দেন না মমতা দিদি, রমজানে দেন: অমিত শাহ

বিরোধী দলগুলো মুসলিমদের স্বার্থ বেশি দেখে—ভারতের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই এমন অভিযোগ করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ক্ষমতাসীন বিজেপির নেতারা। সর্বশেষ মঙ্গলবার পশ্চিমবঙ্গের হাওয়ায় উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণউদয় পাল চৌধুরীর পক্ষে ভোট চাইতে গিয়ে তৃণমূল কংগ্রেসকেও মুসলিম তোষণের অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাননি সেই প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, ‘বাংলায় ইমামদের ভাতা দেওয়া হলেও মন্দিরের পুরোহিতদের ভাতা দেয় না মমতা দিদির সরকার।’ 

এ সময় তিনি আরও বলেন, ‘দুর্গা পূজায় মমতা দিদি ছুটি দেন না, রমজানে ছুটি দেন!’ 

মঙ্গলবারের ওই নির্বাচনী সমাবেশে অমিত শাহ এরপরই বলেন, ‘কী ভাই-বোনেরা, আমি ঠিক বলছি তো?’ শাহের এমন কথা শুনে মঞ্চে উপস্থিত বিজেপি প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের অন্য নেতারা যখন একে অপরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাচ্ছিলেন, ততক্ষণে উপস্থিত জনতা শাহের কথাকে সমর্থন করে বলে ফেলেছে—‘হ্যাঁ’। 

শাহ বলতে শুরু করেন, ‘এটাই তৃণমূলের সরকার। এরা রোহিঙ্গা আর বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়। কারণ ওরাই তৃণমূলের ভোট ব্যাংক। তাই মমতা দিদি সিএএ-এর বিরোধিতা করছেন।’ 

এদিকে পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০১১ সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকে সরকারি ছুটির সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, দুর্গা পূজায়। গত বছরই দুর্গা পূজা উপলক্ষে রাজ্যে ১০ দিনের ছুটি ঘোষণা করেছিল তৃণমূল সরকার। এর আগের বছর একই উৎসবে ১১ দিন ছুটি পেয়েছিলেন সরকারি কর্মচারীরা। 

শুধু তাই নয়, ২০১১ সাল থেকেই রাজ্যের ক্লাবগুলোকে দুর্গা পূজার জন্য সরকারিভাবে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া শুরু হয়। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল ৭০ হাজার টাকা। বিষয়টি নিয়ে বিজেপি ঘনিষ্ঠ কয়েকজন আদালতে মামলাও করেছিলেন। 

এ অবস্থায় অমিত শাহের মুখে ভুল তথ্য পেয়ে মাঠে নেমে পড়েছেন তৃণমূল নেতারাও। শাহকে আক্রমণ করে তাচ্ছিল্যের সুরে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘উনি যদি পড়াশোনা না করে এসে হাস্যকর কথা বলে যান, তাতে তো বিজেপির বিড়ম্বনা আরও বাড়বেই!’

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়