হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশি স্ত্রী, শ্বশুর–শাশুড়িসহ ভারতে এক পাকিস্তানি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় পুলিশ এক পাকিস্তানি নাগরিক, তাঁর বাংলাদেশি স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর আনেকাল শহরের জিগানি এলাকায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট থেকে রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চারজন গত ১০ বছর ধরে ভারতে বসবাস করছেন এবং গত বছর তাঁরা বেঙ্গালুরুর জিগানি এলাকাটিতে এসেছিলেন। গ্রেপ্তার হওয়া পাকিস্তানি নাগরিক সেখানে একটি রেস্তোরাঁ চালাতেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তানি ওই নাগরিকের স্ত্রী বাংলাদেশের নাগরিক। এর আগে তাঁরা ঢাকায় ছিলেন। সেখানেই তাঁদের বিয়ে হয়েছিল।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দম্পতি ২০১৪ সালে ভারতের দিল্লিতে পৌঁছান। পরে ২০১৮ সালে বেঙ্গালুরুতে স্থানান্তরিত হন। গ্রেপ্তার হওয়া অন্য দুজন বাংলাদেশি নারীর বাবা-মা। গতকাল রোববার জিগানি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

এই গ্রেপ্তারের বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘আমাদের জিগানি ইন্সপেক্টর এই বিষয়টি তদন্ত করে একটি মামলা করেছেন। একটি পরিবারের চারজন লোক জাল নথির সাহায্যে এখানে অবৈধভাবে বসবাস করছিল। মামলা দায়েরের পর সেই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের ফলাফলের ভিত্তিতে আমরা আরও ব্যবস্থা নেব।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভুয়া নাম ও পরিচয়পত্র ব্যবহার করছিল বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা। পুলিশ গ্রেপ্তার হওয়া পাকিস্তানিকে তাঁর নেটওয়ার্ক এবং কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের সম্পর্কে বিশদ বিবরণ সংগ্রহ করেছি এবং মামলাটি তদন্ত করছি। তারা একটি গ্যারেজে বিভিন্ন সামগ্রী সরবরাহ করছিল। এই বিষয়টিও তদন্ত করা দরকার।’

গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে কিছু জব্দ করা হয়েছে কি-না জিজ্ঞেস করা হলে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটিও তদন্তের অংশ।’

প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি

ভারতের আরও দুটি এলপিজি ট্যাংকার ছাড়ল ইরান

কেরালার কীটনাশক ট্র্যাজেডি: দুই দশক ধরে যে ক্ষত বয়ে বেড়াচ্ছে শিশুরা

নতুন অর্থবছরের প্রথমার্ধেই ৮ লাখ কোটি রুপি ঋণ নেবে মোদি সরকার

৫ কেজি ওজনের কাতলা নিয়ে কেন নির্বাচনী প্রচারে নামলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা

ভারতে বাস-লরির সংঘর্ষে পুড়ে মারা গেল ১২ জন

মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুফল—৭ বছর পর ইরান থেকে এলপিজি কিনল ভারত

হিন্দু-শিখ-বৌদ্ধরাই শুধু তফসিলি জাতি, ধর্মান্তরিত হলে হারাবে মর্যাদা: ভারতীয় সুপ্রিম কোর্ট

ইরানের জন্য গয়না-নগদ অর্থ দান করছেন কাশ্মীরিরা, এক মাসের বেতন দিলেন বিধায়ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনের সাক্ষাৎ