হোম > বিশ্ব > ভারত

সড়ক দুর্ঘটনায় দুর্ধর্ষ গ্যাংস্টার আতিক আহমেদের ছেলের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

আতিক আহমেদ ও তাঁর ছোট ছেলে আবান আহমেদ। ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতের আলোচিত ও প্রয়াত গ্যাংস্টার আতিক আহমেদের ছোট ছেলে আবান আহমেদ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঝাঁসির একটি হাইওয়েতে তাঁর দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আবান আহমেদ তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে একটি সাদা রঙের ক্রিয়েটা গাড়িতে চড়ে ঝাঁসি কারাগারে বন্দী ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে আছড়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান আবান এবং সোনু নামের অপর এক আরোহী। এ ঘটনায় গাড়িতে থাকা অন্য তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝাঁসির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বিবিজিটিএস মূর্তি জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং বর্তমানে আহত তিনজনের চিকিৎসা চলছে।

ভারতের আলোচিত ও প্রয়াত গ্যাংস্টার আতিক আহমেদ। ছবি: সংগৃহীতত

আবানের এই মর্মান্তিক মৃত্যুর পর গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আতিক আহমেদের পরিবারের করুণ পরিণতি আবারও সামনে এল। আতিকের মোট পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে উমর আহমেদ বর্তমানে লখনউ কারাগারে এবং দ্বিতীয় ছেলে আলী আহমেদ ঝাঁসি কারাগারে বন্দী আছেন। তাঁর তৃতীয় ছেলে আসাদ আহমেদ ২০২৩ সালের এপ্রিলে ঝাঁসিতেই উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এক এনকাউন্টারে নিহত হয়েছিলেন এবং চতুর্থ ছেলে আহজাম আহমেদ বর্তমানে মুক্ত রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৫ এপ্রিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় সাবেক এমপি ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত অপরাধী আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে গুলি করে হত্যা করে সাংবাদিক ছদ্মবেশে আসা তিন আততায়ী। আতিক আহমেদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ শতাধিক অপরাধমূলক মামলা ছিল, যার মধ্যে একটিতে ২০২৩ সালের মার্চে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

পশ্চিমবঙ্গে মসজিদের মাইক সরাতে চাপ দিচ্ছে শুভেন্দুর পুলিশ, অভিযোগ মুসলিম নেতাদের

সহকর্মীকে ধর্ষণ মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তেজপালের ১০ বছরের কারাদণ্ড

এবার চাকরির পরীক্ষার প্রশ্নফাঁসে উত্তাল ঝাড়খণ্ড, চলছে ১২ দিন ধরে

মোদির ভিডিও সরানোয় ক্ষোভ, ক্ষমা চাইতে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

‘টাকা না থাকলে মরে যা’ কটাক্ষ শুনে আত্মহত্যা, বন্ধু দিবসে গ্রেপ্তার ৩ বন্ধু

ডাবরের ‘১০০% খাঁটি’ ও ‘অর্গানিক’ পণ্য বিক্রিতে ভারতে নিষেধাজ্ঞা

হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সওয়াল

আপত্তিকর মন্তব্য: তামিলনাড়ুতে বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

প্রশান্ত কিশোরের উত্থান, একাধিক দুর্গ হাতছাড়া হচ্ছে বিজেপির

ভারতের জেন-জি ও জেন আলফাদের মুখোমুখি হচ্ছেন আরএসএস প্রধান