হোম > বিশ্ব > ভারত

পূর্ব পরিকল্পিত গত বছরের দিল্লি দাঙ্গা: হাইকোর্ট

কলকাতা প্রতিনিধি

গত বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে ঘটে যাওয়া দাঙ্গা পূর্ব পরিকল্পিত বলে মনে করছেন দিল্লি আদালত। আজ মঙ্গলবার দাঙ্গায় অভিযুক্ত এক ব্যক্তির জামিন আবেদন বাতিলের সময় দিল্লি হাইকোর্ট এ কথা জানান।

দিল্লি হাইকোর্ট জানান, সাময়িক উত্তেজনা থেকে মোটেও সংগঠিত হয়নি উত্তর পূর্ব দিল্লির সহিংসতা। সরকার ও জনগণকে বিপর্যস্ত করার লক্ষ্যেই এই গভীর ষড়যন্ত্র করা হয়েছিল।

২০২০ সালে ২৩ ফেব্রুয়ারি বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদকারী ও সমর্থকদের মধ্যে টানা তিন দিন ধরে চলে সহিংসতা। এ দাঙ্গায় নিহত হন হন অন্তত ৫০ জন এবং জখম হন আরও ২০০ জন।

দিল্লি দাঙ্গা নিয়ে আন্তর্জাতিক মহলেও নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন সূত্রে বলা হয়, নিহতেরা বেশির ভাগই মুসলিম। অভিযোগের আঙুল যায় বিজেপির দিকে। কারণ দিল্লির নিরাপত্তার দায়িত্ব ভারতের বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের।

গত বছরের দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে মহম্মদ ইব্রাহিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্তকারীরা। এদিন দিল্লি হাইকোর্টে বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদের আদালতে তাঁর জামিন আবেদনের শুনানি ছিল।

পরে আদালত তাঁর জামিন দিতে অস্বীকার করেন। বিচারপতি প্রসাদ নজরদারি ক্যামেরার ছবি দেখে মন্তব্য করেন, দিল্লির দাঙ্গায় ইব্রাহিমকে তলোয়ার হাতে দেখা গেছে। সেই তলোয়ারে এক পুলিশ কর্মী খুন হন।

বিচারপতি বলেন, বিক্ষোভকারীদের ভিডিও দেখে বোঝা যায়, সরকার এবং জনগণের জীবন বিপর্যস্ত করতে ভাবনা-চিন্তা করেই হিংসা ছড়ানো হয়। গভীর ষড়যন্ত্র থেকেই পরিকল্পিত দাঙ্গা বাধানো হয় দিল্লিতে।

বিচারপতির সাফ কথা, পরিকল্পনার অংশ হিসাবে সিসিটিভির ফুটেজ নিষ্ক্রিয় করা হয়। স্বতঃস্ফূর্তভাবে দুই সম্প্রদায়ের মানুষ একে অন্যের ওপর হামলা চালিয়েছে বলে যে যুক্তি তুলে ধরা হয়েছে তা একেবারেই ঠিক নয়।

দিল্লির দাঙ্গা নিয়ে উচ্চ আদালতের কড়া মন্তব্যের পরই শুরু হয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। তবে সবপক্ষই মেনে নিচ্ছেন গভীর ষড়যন্ত্র আর পরিকল্পনার কথা।

দিল্লির বিজেপি সামাজিক গণমাধ্যমে অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর আম আদমি পার্টি দাঙ্গার সঙ্গে জড়িত। তাই দাঙ্গায় জড়িতদের বাঁচাতে সচেষ্ট ছিল কেজরিওয়ালের দল। তবে বেশির ভাগ রাজনৈতিক দলেরই ইঙ্গিত বিজেপি দিকে। মুসলিম বিদ্বেষ থেকেই নাকি সংগঠিত হয় দিল্লির দাঙ্গা। পশ্চিমা সংবাদমাধ্যমও মোদী সরকারকেই দাঙ্গার জন্য দায়ী করে।

কংগ্রেসের তরফে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছিল। একই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসও। এদিন হাইকোর্টের রায়ে ষড়যন্ত্রের বিষয়টি সামনে আসতেই ফের রাজনৈতিক চর্চায় উঠে এল দিল্লির দাঙ্গা।

অতীতের তিক্ততা ভুলে ১০ বছর মেয়াদি পারমাণবিক চুক্তিতে ভারত-কানাডা

যুদ্ধ শুরুর দুদিন পর নেতানিয়াহুকে মোদির ফোন, কী কথা হলো

খামেনি হত্যার নিন্দা জানাল ভারতের বিরোধী দল—মোদি এখনো চুপ

খামেনিকে হত্যা: বিক্ষোভে উত্তাল কাশ্মীর, শ্রীনগরে মাতম

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

একবার বিয়ে পণ্ড করে এবার বিয়ের মঞ্চেই কনেকে গুলি