হোম > বিশ্ব > ভারত

কঙ্গনাকে ককরোচদের কড়া জবাব

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এনডিটিভি

বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রনৌতের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনরত তরুণ প্রজন্মকে ‘জেনারেশন গাটার’ (আবর্জনার প্রজন্ম) বলে কটাক্ষ করায় সিজেপির মুখপাত্র সৌরভ দাস কঙ্গনার উদ্দেশে বলেছেন, দেশের জন্য কঙ্গনার চেয়ে জেন-জি (Gen Z) বা নতুন প্রজন্ম অনেক বেশি অবদান রেখেছে।

সম্প্রতি দিল্লির যন্তর মন্তরসহ ভারতের বিভিন্ন স্থানে সিজিপির নেতৃত্বে চলা আন্দোলন নিয়ে ইনস্টাগ্রামে তীব্র ক্ষোভ প্রকাশ করেন হিমাচল প্রদেশের মান্ডি থেকে নির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা। আন্দোলনে ব্যবহৃত ভাষাকে ‘বমনীয়’ ও ‘অমার্জিত’ আখ্যা দিয়ে আন্দোলনকারীদের লালনপালন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কঙ্গনা লেখেন, ‘ওরা নিজেদের ককরোচ (তেলাপোকা) বলে এবং ওদের আচরণও সে রকম। নিজেদের নোংরামিতে ওরা বিশ্বকে বিষিয়ে তুলছে।’

বিশেষ করে আন্দোলনে অংশ নেওয়া নারীদের কটাক্ষ করে কঙ্গনা মন্তব্য করেন, মাদক গ্রহণ ও বাবা-মায়ের টাকায় আড্ডাবাজি করা এই প্রজন্ম সমাজে কোনো অবদান রাখতে পারে না, এমনকি পরিবার সামলানোর যোগ্যও তারা নয়।

কঙ্গনার এই মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। রাজনৈতিক মহল থেকে তাঁর ক্ষমাপ্রার্থনার দাবি ওঠে এবং চিকিৎসা প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET)-এর পূর্ণরূপ কঙ্গনা জানেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। উল্লেখ্য, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদেই মূলত আন্দোলন শুরু হয়েছিল।

মঙ্গলবার (২৮ জুলাই) কঙ্গনার এই বক্তব্যের জবাবে সিজিপি মুখপাত্র সৌরভ দাস বলেন, ‘স্বয়ং নিজের দলের লোকেরাই কঙ্গনাকে গুরুত্ব দেন না। হিমাচলে গিয়ে তিনি বলেছিলেন, সংসদ সদস্যের কাজ খুব সহজ ভেবেছিলেন, কিন্তু এখন দেখছেন, অনেক খাটতে হয়! এতেই তাঁর গাফিলতি স্পষ্ট।’ সৌরভ দাস আরও যোগ করেন, রাজনীতিক হিসেবে ভাষার মর্যাদা বজায় রাখা উচিত। তরুণ প্রজন্ম এই দেশের গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে এনেছে, যা কঙ্গনা কখনো করতে পারেননি।

গত ২০ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট শুরু করেছিল সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ২০ জুলাই আয়োজিত ‘সংসদ মার্চ’-এ তাদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। এতে অনেক পুলিশ সদস্যসহ বহু আন্দোলনকারী আহত হন। সরকারের সঙ্গে দুই দফা আলোচনার পর ২৫ জুলাই শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে এবং আন্দোলনকারীদের ওপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিলে সিজিপি আন্দোলন স্থগিত ঘোষণা করে।

মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিতে চায় যোগী সরকার

আন্দোলনের পর গণগ্রেপ্তার—আবারও রাজপথে নামার হুমকি ককরোচদের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা, ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখালেন স্বামী

ভারতের জেন–জি আন্দোলনে ফেসিয়াল রিকগনিশন: ৩ হাজার অপরাধীকে শনাক্তের দাবি পুলিশের

আন্দোলনকারীদের ‘নর্দমার প্রজন্ম’ বললেন কঙ্গনা, ভারতজুড়ে সমালোচনার ঝড়

শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয় পরিবর্তনের প্রস্তাব করেছিল ককরোচরা

ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, জবাব দিতে দিল্লির লাগবে এক দশক

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে ইন্ডিগোর মুম্বাইগামী ফ্লাইটের জরুরি অবতরণ

তোমরা আমার জন্য সবকিছু উৎসর্গ করেছ, কিন্তু আমি ব্যর্থ—সুইসাইড নোটে নিট পরীক্ষার্থী