হোম > বিশ্ব > ভারত

সোনিয়ার জন্য গর্বিত রাহুল! 

কলকাতা প্রতিনিধি

দেশের প্রধানমন্ত্রীর পদ স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন তিনি। ২০০৪ সালে তাঁকে সামনে রেখেই কংগ্রেস ক্ষমতায় ফিরলেও তিনি প্রধানমন্ত্রী না হয়ে ড. মনমোহন সিংকে এগিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর পদে। এবারও কংগ্রেসের সর্বোচ্চ পদও ছেড়ে দিয়েছেন সোনিয়া গান্ধী। এর আগে অবশ্য একবার ছেলে রাহুল গান্ধীকে দলের সভাপতি করার জন্য পদটি ছেড়েছিলেন তিনি।

কংগ্রেসের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হননি গান্ধী পরিবারের কেউ। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সোনিয়া প্রতিদ্বন্দ্বিতা করলেও অবাক হওয়ার কিছু ছিল না। তবে পরিবারের বাইরের লোকের হাতে দলের নেতৃত্ব দিতে স্বেচ্ছায় দলের সর্বোচ্চ পদ ত্যাগ করেন তিনি। আর এতে কংগ্রেস কর্মীদের মধ্যে সোনিয়ার আত্মত্যাগ নিয়ে নতুন করে উচ্ছ্বাস।

কংগ্রেসের নেতা কর্মীদের দাবি, পদের প্রতি কোনো মোহ নেই সোনিয়া গান্ধীর। নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে কংগ্রেসের প্রথম সারির নেতারা অনেকেই ব্যস্ত সোনিয়ার বন্দনায়। সাবেক কংগ্রেস সভাপতি ও সোনিয়ার ছেলে রাহুল গান্ধীও এবার নেমে পড়লেন মায়ের স্তুতি–বন্দনায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল গান্ধী লিখেছেন, মায়ের জন্য তিনি গর্বিত। শুধু তাই নয়, তিনি জানান—প্রয়াত প্রধানমন্ত্রী তথা তাঁর দাদি ইন্দিরা গান্ধী তাঁকে বলেছিলেন, তাঁর মেয়ে না থাকার দুঃখ দূর করেছিলেন রাহুলের মা।

সোনিয়ার পাশাপাশি রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়েও কংগ্রেসের উচ্ছ্বাস অব্যাহত। প্রবীণ কংগ্রেস নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এখনো বলে চলেছেন, রাহুল সভাপতি হলেই সবচেয়ে ভালো হতো। মল্লিকার্জুনও রাহুলকে চটাতে নারাজ। আজ বৃহস্পতিবার তিনি রাহুলের ভারত জোড়ো যাত্রার প্রশংসা করেন। তাঁর মতে, এই ভারত জোড়ো যাত্রাই কংগ্রেসকে আগামী দিনে সুফল দেবে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে গড়ালেও সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার ভারতের

কলকাতায় গ্রেপ্তার ‘বাংলা পক্ষ’র গর্গ চট্টোপাধ্যায়

‘মেয়েদের পড়াশোনা করে কী হবে’—বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর মন্তব্যে তোলপাড়

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

প্রশ্নপত্র ফাঁস: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

পশ্চিমবঙ্গে চার দিনে সহিংসতার ঘটনা ৩৪টি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুসলিমরা

দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন বিজয়

মুখ্যমন্ত্রীর শপথ নিলেও বিপদ কাটেনি বিজয়ের, মুখোমুখি হতে হবে আস্থা ভোটের

শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন