হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে আটক দুই আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তা, পরে মুক্তি

কলকাতা প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনায় তিন বাংলাদেশি নাগরিককে সম্প্রতি আটক করে পরে ছেড়ে দিয়েছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুইজন বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা এবং অপরজন বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার একজন কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজ্যটির ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাসুদেবপুর মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় তিতাস মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গত পাঁচ মাস ধরে অবস্থান করছিলেন ওই তিন বাংলাদেশি। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর জগদ্দল থানার পুলিশ সেখানে হানা দিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

বৈধ নথিপত্র থাকায় মুক্তি

পুলিশের জিজ্ঞাসাবাদ তাঁরা নিজেদের পরিচয় দেয় আশরাফুর রহমান, খায়রুল হাসান জুয়েল এবং আবিদ নামে। পুলিশের প্রাথমিক তদন্তে দেখা যায়, তাদের সবার কাছেই বৈধ পাসপোর্ট এবং ভারতীয় ভিসা রয়েছে। এসব বৈধ নথিপত্র দেখাতে পারায় বিকেলেই তাঁদের ছেড়ে দেওয়া হয়।

পরিচয় প্রকাশে নতুন মোড়

এতদূর পর্যন্ত ঘটনাটি একটি রুটিন চেকিং ও জিজ্ঞাসাবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু গতকাল বুধবার (৪ জুন) সন্ধ্যায় নতুন তথ্য উঠে আসে পুলিশি তদন্তে। জগদ্দল থানা পুলিশের একটি সূত্র জানায়, আটককৃতদের প্রকৃত পরিচয় অনেকটাই ভিন্ন এবং তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।

খায়রুল হাসান জুয়েল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপরজন আশরাফুর রহমান আওয়ামী লীগের একজন নেতা। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ছিলেন।

তৃতীয় ব্যক্তি হাসান আরাফাত আবিদ বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে দেশে একাধিক অভিযোগ রয়েছে বলে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে।

বাসুদেবপুর এলাকার এক বাসিন্দা বলেন, "আমরা জানতাম না যে আমাদের পাড়ায় এমন গুরুত্বপূর্ণ লোকজন থাকেন। পুলিশ আসার পরই পুরো বিষয়টা জানতে পারি। এখন কিছুটা আতঙ্কে আছি।"

এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এবং তারা দুই দেশের মধ্যে কনসুলার সহযোগিতার আওতায় যোগাযোগ রাখছে।

গুন্ডা এনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি, আন্দোলন চলবে: অভিজিৎ দীপকে

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

‘ককরোচদের’ ওপর মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ: ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিক্ষোভে উদ্বিগ্ন বিজেপির নেতা-কর্মীরা, সরকার পতন নিয়ে কী ভাবছেন

দিল্লিতে ইন্টারনেট বন্ধে সরকারি নির্দেশ পাওয়ার দাবি টেলিকম সংস্থাগুলোর

দিল্লিতে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের অভিযোগ, আহত তরুণ

ভারতে শিক্ষার্থীদের ওপর পুলিশি বর্বরতা নিয়ে পিটিশন, সুপ্রিম কোর্ট বললেন—‘সময় নষ্ট করবেন না’

মোদি সরকারের কাছে যে ৫ দাবি জানালেন রাহুল গান্ধী

রাহুল গান্ধী শিক্ষার্থীদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করতে চাইছেন: মোদি সরকারের শিক্ষামন্ত্রী

ছাড়া পেয়েছেন রাহুল–প্রিয়াঙ্কা