হোম > বিশ্ব > ভারত

১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে ইন্ডিগোর মুম্বাইগামী ফ্লাইটের জরুরি অবতরণ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি। ছবি: পিটিআই

দুবাই থেকে ১৯৪ জন যাত্রী ও ক্রু সদস্য নিয়ে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত হওয়ার পর ভারতের গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আজ সোমবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ফ্লাইট আইজিও১৪৫২-এর কার্গো হোল্ড এলাকায় ধোঁয়া শনাক্ত হওয়ার পর বিমানটি ১৯৪ জন আরোহীসহ রাজকোটে দিক পরিবর্তন করে অবতরণ করে।’

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দুপুর ২টা ৪৫ মিনিটে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং বিমানটি নিরাপদে দুপুর ৩টা ২৭ মিনিটে রানওয়েতে অবতরণ করে।

পুলিশ জানিয়েছে, বিমানে থাকা সকল যাত্রীকে কোনো ধরনের জখম বা আঘাত ছাড়াই নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ইতিমধ্যে টেকনিশিয়ানরা ধোঁয়ার উৎস ও কারণ উদ্ঘাটনে বিমানটির পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।

এয়ারপোর্ট পুলিশ স্টেশনের পরিদর্শক কে পি তারেটিয়া ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) সন্দেহভাজন ধোঁয়ার বিষয়টি জানান এবং গুজরাটের রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান। তারেটিয়া বলেন, ‘পাইলট বিমানের ভেতরে ধোঁয়ার বিষয়টি টের পেয়ে পূর্ব সতর্কতা হিসেবে রাজকোট বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিমানটি নিরাপদে অবতরণ করে।’

তিনি আরও জানান, বিমানের সব যাত্রী নিরাপদে নেমে আসেন এবং তাদের বিমানবন্দর টার্মিনালের নির্ধারিত একটি এলাকায় সরিয়ে নেওয়া হয়।

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

তোমরা আমার জন্য সবকিছু উৎসর্গ করেছ, কিন্তু আমি ব্যর্থ—সুইসাইড নোটে নিট পরীক্ষার্থী

‘জানি, পোস্ট সরানোর জন্য মাকে ফোন করবেন’, শিক্ষামন্ত্রীর পিএর উদ্দেশে বিজেপি এমপির মেয়ে

বিহারে একে–৪৭ দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

প্রশ্নফাঁস ঠেকাতে মোদি সরকারের উদ্যোগ, টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানীও

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইল বিজেপি

এবার ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

সামনে উপনির্বাচন, জেন-জি বিক্ষোভের জেরে ঘাঁটিতেও শঙ্কায় বিজেপি

ব্রিটেনে আটকে রাখা হয়েছিল ভারতীয় যে রাজাকে

আন্দোলনকারীদের ‘শুক্রবারের লোকজন’ বললেন শুভেন্দু, কাদের প্রতি ইঙ্গিত