হোম > বিশ্ব > ভারত

জামিনে বেরিয়ে ধর্ষণের অভিযোগকারী কিশোরী ও নিজের পরিবারসহ ৬ জনকে হত্যা

আজকের পত্রিকা ডেস্ক­

নিজের স্ত্রী-সন্তান এবং ধর্ষণের অভিযোগকারী কিশোরী ও তার মা-নানিকে হত্যা করেছেন অভিযুক্ত। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেডি জেলায় এক চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধর্ষণের মামলায় জামিনে মুক্তি পাওয়া এক ব্যক্তি নিজের স্ত্রী ও দুই শিশুসন্তানকে হত্যার পর, তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী এক কিশোরী এবং তাঁর মা ও নানিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩৫ বছর বয়সী রাজকুমার শুক্রবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ডগুলো ঘটায়। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজকুমার প্রথমে শাবাদ এলাকায় নিজের বাড়িতে হামলা চালায়। সেখানে তাঁর ৩০ বছর বয়সী স্ত্রী পার্বতী সারিতা এবং দুই ছেলে—যাদের একজনের বয়স চার বছর এবং অন্যজনের বয়স মাত্র ১৮ মাস—তাদের হত্যা করেন।

এই হত্যাকাণ্ডের পর রাজকুমার সেখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে পার্শ্ববর্তী একটি গ্রামে যান। সেখানে ১৭ বছর বয়সী এক কিশোরী, তার মা এবং নানিকে হত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।

হত্যাকাণ্ডগুলো ঘটানোর পর রাজকুমার নিজেই তাঁর বাবাকে ফোনকলে অপরাধের কথা স্বীকার করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ফিউচার সিটির পুলিশ কমিশনার তরুণ জোশি সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে অভিযুক্ত ব্যক্তি রাতে দুটি ভিন্ন স্থানে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন। খুনের পর তিনি তাঁর বাবাকে ফোন করে বিষয়টি জানান।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি। আশা করছি দ্রুতই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

পুলিশ জানিয়েছে, নিহত ১৭ বছর বয়সী ওই কিশোরী গত ১৬ মে রাজকুমারের বিরুদ্ধে ‘প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ (পকসো) আইনের অধীনে একটি মামলা করেছিল।

সেই মামলায় গ্রেপ্তারের পর কিছুদিন কারাগারে ছিলেন রাজকুমার। তবে হত্যাকাণ্ডের আনুমানিক এক সপ্তাহ থেকে ১০ দিন আগে তিনি আদালত থেকে জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০১৮ সালে রাজকুমার ও পার্বতীর প্রেমের বিয়ে হয়। প্রথমে তাঁরা গ্রামের বাইরে থাকলেও পরে শাবাদ ও দেবালাগুদা এলাকায় নিজেদের বাড়িতে বসবাস শুরু করেন।

তাঁদের তিনটি সন্তান হয়েছিল, যার মধ্যে প্রথম কন্যাসন্তানটি জন্মের কিছুদিনের মধ্যেই মারা যায়।

স্বজনদের দাবি, ঘটনার আগে তাঁদের মধ্যে বড় ধরনের কোনো পারিবারিক কলহ ছিল না। এমনকি ঘটনার আগের দিন সন্ধ্যায়ও পার্বতী তাঁর আত্মীয়দের সঙ্গে স্বাভাবিকভাবেই ফোনে কথা বলেছিলেন।

ভারতীয় খাবারে অরুচি, কারাগারে নিজে রান্নার অনুমতি চেয়ে অনশন মার্কিনির

ডিম হামলাকে ‘অভিনব উদ্ভাবন’ বললেন বিজেপি মন্ত্রী, আদালতে গড়াল বিতর্ক

এক বছর পর নিজ দেশে ফিরল ৪ ভারতীয়

রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত

বর্ষার পানিতে ভাসছে মুম্বাই, হাইকোর্ট বললেন— ‘নাগরিকদেরই তৈরি সংকট’

পশ্চিমবঙ্গে বালিকা ধর্ষণ-খুন: মধ্যরাতে তথাকথিত ক্রসফায়ারে নিহত প্রধান আসামি

বিজিবির আপত্তিতে ৪.৩৫ কিমি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি—দাবি আসাম সরকারের

৩৬ বছরে ৩০০ বিলাসবহুল হোটেলে বিল ফাঁকি, গ্রেপ্তার কুখ্যাত বিকিনি কিলারের শিষ্য

প্রেমিকার বাসায় নিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর দুজনেরই পলায়ন