হোম > বিশ্ব > ভারত

বিহারে ব্যক্তিগত গাড়িতে ‘ব্রাহ্মণ’, ‘ক্ষত্রিয়’ লেখা স্টিকার লাগানো নিষিদ্ধ হচ্ছে

আজকের পত্রিকা ডেস্ক­

বিহার রাজ্যে ব্যক্তিগত গাড়ি উচ্চবর্ণের হিন্দুরা তাদের বর্ণপরিচয় সংবলিত স্টিকার লাগিয়ে থাকেন। ছবি: সংগৃহীত

গাড়ির উইন্ডস্ক্রিন বা নম্বর প্লেটের নিচে ‘ব্রাহ্মণ’, ‘ক্ষত্রিয়’ কিংবা ‘যাদব’ লেখা স্টিকার লাগানো নিষিদ্ধ করছে ভারতের বিহার রাজ্য সরকার। বিহার পরিবহন দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, গাড়িতে জাতিবাচক শব্দ বা স্টিকার লাগানো থাকলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। এমনকি এই আইন ভাঙলে চালককে শনাক্ত করতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ক্যামেরা।

বিহার পরিবহন দপ্তর জানিয়েছে, সমস্ত যানবাহন মালিকদের আগামী এক মাসের মধ্যে তাঁদের গাড়ি থেকে জাতিগত পরিচয়বাহী যেকোনো শব্দ, বাক্যাংশ বা স্টিকার সরিয়ে ফেলতে হবে। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া স্বেচ্ছায় সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর থেকেই রাজ্যজুড়ে শুরু হবে পুলিশের বিশেষ অভিযান।

মোটর ভেহিক্যাল অ্যাক্ট, ১৯৮৮-এর অধীনে ১৭৭ নম্বর ধারা অনুযায়ী ৫০০ রুপি এবং ১৭৯ নম্বর ধারা অনুযায়ী ২ হাজার রুপি পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। সমস্ত জেলা পরিবহন কর্মকর্তাদের (ডিটিও) এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন রাজ্য পরিবহন কমিশনার।

নিছক অভিযান নয়, বিহার সরকার পুরো ট্রাফিক ব্যবস্থাকেই প্রযুক্তিনির্ভর করে তুলছে। রাজ্যের প্রায় ৫০০ থেকে ৭০০টি গুরুত্বপূর্ণ মোড়ে এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (আইটিএমএস) বসানো হচ্ছে।

রাস্তায় বসানো এআই ক্যামেরাগুলো রিয়েল-টাইম ভিডিও অ্যানালিটিক্সের মাধ্যমে গাড়ির স্টিকার বা নম্বর প্লেটের কারচুপি ধরে ফেলবে। নিয়ম লঙ্ঘন করলেই সরাসরি মালিকের কাছে চলে যাবে ই-চালান।

ট্রাফিক আইন ভাঙা শনাক্তের পাশাপাশি এই সিস্টেমে থাকবে ফেসিয়াল রিকগনিশন বা মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তি। এর মাধ্যমে বারবার নিয়ম ভাঙা চালকদের এবং অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহজেই চিহ্নিত করা যাবে।

প্রাথমিক পর্যায়ে পাটনা, গয়া, ভাগলপুর, মুজফফরপুর এবং দ্বারভাঙার মতো প্রধান শহরগুলোতে ১ হাজারের বেশি ক্যামেরা লাগানো হচ্ছে। এই পুরো ব্যবস্থাটি একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার থেকে নিয়ন্ত্রণ করা হবে। ৪২টি দেশি-বিদেশি কোম্পানি ইতিমধ্যে এই প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে।

ভারতে বিশেষ করে উত্তর ভারতে গাড়িতে জাতের (বর্ণ) নাম লিখে আভিজাত্য বা প্রভাব প্রদর্শন করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। সরকারের মতে, এই ধরনের প্রদর্শন অনেক সময় সাম্প্রদায়িক বা জাতিগত বিভেদকে উসকে দেয়। পাশাপাশি এটি ট্রাফিক আইনেরও পরিপন্থী। নিতীশ কুমারের সরকারের এই পদক্ষেপ সামাজিক ভারসাম্য বজায় রাখতে এবং ট্রাফিক আইনকে আরও স্বচ্ছ করতে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকেরা।

এক দশকে শুভেন্দুর ৪ ঘনিষ্ঠজন খুন, তদন্তেও অনীহা, নেপথ্যে কী

মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু, মন্ত্রিসভায় আরও পাঁচ

বামের গড়ে আজ গেরুয়ার অভিষেক, থাকছেন রবীন্দ্রনাথ থেকে শ্যামাপ্রসাদসহ অনেকেই

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ভারত, বাংলাদেশের আকাশে কি তারই ঝলকানি

১৫ বছর আগের যে দিনটি এত দূর নিয়ে এল শুভেন্দুকে

আগামীকাল বেলা ১১টায় শপথ নিতে পারেন বিজয়

নাটকীয়তার পর সিনেমার নায়ক বিজয়ই হতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী

বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বিমান বসু, রবীন্দ্রসংগীত গাইতে পারেন ইমন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী: শুভেন্দু প্রায় নিশ্চিত, পেতে পারেন দুই ডেপুটি