হোম > বিশ্ব > ভারত

কেজরিওয়ালের জামিন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনে বাধা আদালতের 

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে জামিন পেলেও এখনই তিনি তাঁর কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মদ আবগারি নীতির মামলায় গ্রেপ্তার হয়ে অরবিন্দ কেজরিওয়াল প্রায় ছয় মাসের মতো সময় ধরে কারাগারে বন্দী। অবশেষে জামিন পেলেন তিনি। এবার আর মুক্তি পেতে তাঁর সামনে আইনত কোনো বাধা নেই। কারণ, ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) দায়ের করা প্রায় একই ধরনের মামলায় এরই মধ্য জামিন পেয়েছেন কেজরিওয়াল। 

আজ শুক্রবার সকালে এক সংক্ষিপ্ত অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া ও বিচারপতি সূর্য কান্ত কেজরিওয়ালের দুটি আবেদনের ওপর পৃথক রায় প্রদান করেন। তবে তাঁরা দুজনই মুখ্যমন্ত্রীকে অবশ্যই জামিন দিতে সম্মত হন। আদালতের আদেশ অনুসারে, জামিনে থাকাকালে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার অনুমতি ছাড়া কেজরিওয়াল কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না। 

অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী। কারাগারের একটি সূত্র এনডিটিভিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার দিকে কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হতে পারে। 

এদিকে, কেজরিওয়ালের মুক্তির খবরে তাঁর দল আম আদমি পার্টিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কেজরিওয়ালের জামিনের খবরের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া বলেছেন, ‘আজ আবারও মিথ্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হয়েছে।’ দলের নেত্রী ও দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী বলেছেন, ‘সত্যকে কষ্ট দেওয়া যায়, কিন্তু পরাজিত করা যায় না।’

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে: ভারত

জমির দলিল নাগরিকত্বের প্রমাণ নয়—‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ মামলায় কলকাতা হাইকোর্ট

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধন, কীভাবে কাজ করে এটি

‘চিকেনস নেক’ নিয়ে উদ্বিগ্ন ভারত, নিরাপত্তা ঢেলে সাজাতে শিলিগুড়িতে আসছেন অমিত শাহ

কাশ্মীরে ‘আপত্তিকর’ বইয়ের বিরুদ্ধে অভিযান ঘিরে বিতর্ক

পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে নিহত ১, আহত শতাধিক

স্বামী মৃত, ছেলে ছুরিকাঘাতে রক্তাক্ত—পাশে বসে মোবাইল চাপছিলেন চিকিৎসক স্ত্রী

বিজেপির পতন না দেখে মরব না: মমতা

মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ভারতে চার ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে পুলিশের মামলা

ভারতে পেট্রলপাম্পে কুড়াল দিয়ে যুবকের দুই হাত প্রায় বিচ্ছিন্ন, বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা