হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশ-নেপাল সীমান্তে চলাচলকারী ভারতীয় ট্রেনে দেখাতে হবে পরিচয়পত্র

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এআই দিয়ে তৈরি

বাংলাদেশ ও নেপাল সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে চলাচলকারী ট্রেনের যাত্রীদের (সংরক্ষিত বগি) জন্য পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করেছে ভারতের রেল মন্ত্রণালয়। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির রেলওয়ে বোর্ডের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে সংরক্ষিত বগিতে ভ্রমণের সময় অন্তত একজন যাত্রীকে অবশ্যই মূল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে, অন্যথায় সব যাত্রীকে ‘টিকিটবিহীন’ হিসেবে গণ্য করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস রেলওয়ে বোর্ডের গতকাল শুক্রবারের (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতির বরাতে জানিয়েছে, বিশেষ করে ইন্দো-বাংলা ও ইন্দো-নেপাল সীমান্ত এলাকাগুলোতে এই নিয়ম কড়াকড়িভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সংরক্ষিত শ্রেণির (এসি, স্লিপার) টিকিট নিয়ে ভ্রমণের সময় যাত্রীদের অবশ্যই সরকার অনুমোদিত মূল পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। কোটাধারী প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী বা যাঁরা অন্য কোনো বিশেষ কোটায় টিকিট কাটবেন, তাঁদের অবশ্যই ওই দাবির পক্ষে বৈধ প্রমাণপত্র দেখাতে হবে। যদি কোনো যাত্রী সঠিক পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হন, তবে তাঁকে তাৎক্ষণিক জরিমানা করা হবে এবং টিকিটবিহীন যাত্রী হিসেবে বিবেচনা করা হবে।

বৈধ পরিচয়পত্র হিসেবে নিচের যেকোনো একটি পরিচয়পত্রের মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক—ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র বা রাজ্য সরকার কর্তৃক ইস্যু করা সিরিয়াল নম্বরসহ ফটো আইডি, শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বীকৃত স্কুল বা কলেজ থেকে প্রাপ্ত আইডি কার্ড, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ছবিসহ পাসবুক ও আধার কার্ড।

ভারতের রেল মন্ত্রণালয়ের মতে, আন্তর্জাতিক সীমান্ত এলাকাগুলোতে অনেক সময় নাম পরিবর্তন করে বা জাল পরিচয় ব্যবহার করে যাতায়াতের অভিযোগ পাওয়া যায়। নতুন এই নিয়ম কার্যকর হলে ট্রেনের কামরায় জালিয়াতি বন্ধ হবে এবং সীমান্ত সুরক্ষা আরও নিশ্চিত হবে। জোনাল রেলওয়েগুলোকে এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস বা শিলিগুড়ি-হলদিবাড়ি রুটে চলাচলকারী ট্রেনের যাত্রীদের জন্য এই নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত পাড়ি দেওয়া বা সীমান্ত এলাকার অভ্যন্তরীণ ট্রেনগুলোতে হয়রানি এড়াতে যাত্রীদের বৈধ আইডি কার্ড সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রাতের আঁধারে ‘নিষ্ঠুরভাবে’ হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত, অধিকাংশই মুসলিম

হোয়াটসঅ্যাপের ‘ইউজারনেম’ ফিচার: মেটার কাছে তিন দিনের মধ্যে ব্যাখ্যা চাইল ভারত

৪০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই কিসের আশায় দিল্লিতে বিক্ষোভ করেই যাচ্ছে ‘ককরোচ’রা

টেলিগ্রাফ ইন্ডিয়ার সম্পাদকীয়: বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সমর্থন, ভারত কি চিন্তিত

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে আগুনে নিহত ৭, আহত ২২

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস দেখল ভারত, বৃষ্টিপাত কমল ৪০ শতাংশ

অ্যাপলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অভিযোগগুলোই ‘কপি–পেস্ট’ করছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা

রামমন্দিরে চুরির ঘটনা তদন্তে কঠোর যোগী, বিপাকে আরএসএস ও মোদির বিজেপি

খুনের আগে বাগ্দত্তার কাছ থেকে শপিংয়ের নামে ১ কোটি রুপি নিয়ে প্রেমিককে দেন ভারতীয় তরুণী

বাংলাদেশ নিয়ে মন্তব্য: কলকাতার মুখপাত্রকে অব্যাহতি দিল ইসকন