হোম > বিশ্ব > ভারত

আবারও এয়ার ইন্ডিয়ায় যান্ত্রিক ত্রুটি, কলকাতায় জরুরি অবতরণ

কলকাতা সংবাদদাতা

ছবি: সংগৃহীত

পরপর একাধিক যান্ত্রিক ত্রুটিতে প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা। এবার সানফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমানে বড় রকমের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটি।

সূত্রের খবর, আজ মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ পর মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয় সানফ্রান্সিসকো থেকে আসা বিমানটি। কিছু সময় পরই বিমানের ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন ও যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানটিতে থাকা এক যাত্রী জানান, ‘হঠাৎ করে কাঁপুনি শুরু হয় বিমানে। আলো নিভে যায়, তারপর সবাইকে বসে থাকার নির্দেশ দেওয়া হয়। আমরা সত্যিই ভয়ে ছিলাম।’

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, এ নিয়ে এক সপ্তাহের মধ্যে চারটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় গোটা পরিষেবা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।

এর আগে আহমেদাবাদ, লখনৌ ও দিল্লি সংলগ্ন অঞ্চলেও মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ফিরে আসতে বাধ্য হয়েছে। একাধিক ঘটনায় বিমানের চাকায় আগুনও লেগেছিল।

বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (ডিজিসিএ) তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। তবে একের পর এক দুর্ঘটনার সম্ভাবনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এবার মধ্যপ্রদেশে মন্দিরের সামনে ভক্তদের চাপা দিল ট্রাক, নিহত ১৩

উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক

৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে

ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’: বললেন সালমান রুশদি ও মিরা নায়ার

ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে ৫ নারীসহ নিহত ৮, আহত ১৭

ছাড়া পেলেন নেহা বোরা, অভিজিৎকে ফের গ্রেপ্তার দেখাল পুলিশ

পুলিশকে ফাঁকি দিয়ে বিক্ষোভে যাওয়ার অনলাইন গেম ভাইরাল ভারতে

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার