হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে তিন খ্রিষ্টান পরিবারকে ধর্ম ত্যাগে চাপ ও হামলার অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি খ্রিষ্টান পরিবারের সদস্যদের ওপর হামলা ও ধর্ম ত্যাগে বাধ্য করতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একদল ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। পাশাপাশি, অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা পিটিআইকে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান।

অভিযোগকারী পরিবারগুলোর দাবি, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় গত ৩০ বছর ধরে বসবাস করছেন তাঁরা। প্রায় ১৮ মাস আগে তাঁরা খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। এরপর গত ১৮ ও ১৯ অক্টোবর একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালায় এবং খ্রিষ্টধর্ম ত্যাগ না করলে ভয়াবহ পরিণতির হুমকি দেয়।

পুলিশ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ওই তিন পরিবারের মোট ৯ জন অভিযোগে তাঁদের ওপর হামলা ও হুমকির কথা উল্লেখ করেছেন। অভিযোগে বলা হয়েছে, একটি পরিবারের এক নারী হামলার পর অচেতন হয়ে পড়েন। অন্য একটি পরিবারের এক কিশোরীকেও মারধর ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

পরিবারগুলোর আরও অভিযোগ, তাঁদের ইচ্ছার বিরুদ্ধে কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠানেও অংশ নিতে বাধ্য করা হয়েছিল। এ ছাড়া, ঘটনার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানালে পরিণতি ভালো হবে না বলেও অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের সতর্ক করেছিলেন।

পুলিশ জানিয়েছে, পরিবারগুলোর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করেনি পুলিশ। অভিযোগ দায়েরের জন্য ওই ৯ জনকে পুলিশি নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁরা বাড়িতে ফিরে যান।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, এলাকায় শান্তি বজায় রাখা এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

তবে ঘটনার পেছনে কী কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি স্থানীয় কোনো বিরোধ, পুরোনো পারিবারিক বিবাদ, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কেও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, তদন্তে সম্ভাব্য সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে। তদন্ত শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসক বিজিন কৃষ্ণের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছে পিটিআই। তবে তাঁর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আসামে দুই দিনে বাংলাভাষী মুসলিমদের ১১ শতাধিক বাড়িঘর গুঁড়িয়ে দিল সরকার

যন্তর মন্তরে আন্দোলনের ডাক না দেওয়ার মুচলেকায় ‘ককরোচদের’ দুই নেতাকে মুক্তি

ভারতে চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারতে বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ, তদন্তের আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের

গুজরাটের কারাগার থেকে গ্যাংস্টার বিষ্ণোইকে কেন নিতে পারছে না মুম্বাই পুলিশ

৭ দিন পর মুক্তি পাচ্ছেন ককরোচ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

‘ভারতবিরোধী রাবণে’র পোস্টারে ড. ইউনূসের ছবি, রাহুল-মাস্কসহ আছেন আরও যারা

রুবিওর সঙ্গে বৈঠক করতে মুম্বাইতেই যেতে হলো জয়শঙ্করকে, মার্কিন তেল কেনায় তাগিদ ওয়াশিংটনের

দিল্লি বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ৩ ঘণ্টা আটকে রেখে ৫০ হাজার রুপি জরিমানা

টাইগার শ্রফ নন, মুম্বাইয়ে আততায়ীদের টার্গেটে ছিলেন অন্য কেউ