হোম > বিশ্ব > ভারত

গাছ কেটে নেওয়ায় সন্তান হারানোর শোক বৃদ্ধার—সামাজিক মাধ্যমে ক্ষোভ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: ভিডিও থেকে নেওয়া

ছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগোন্ডি গ্রামের বৃদ্ধা দেবলা বাই। নিঃসন্তান এই নারী দুই দশক আগে নিজের উঠানে একটি ছোট অশ্বত্থগাছ লাগিয়েছিলেন। স্থানীয়দের ভাষ্য, তিনি গাছটিকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নিয়মিত পানি দিতেন, পরিচর্যা করতেন। কিন্তু সম্প্রতি সেই গাছটি কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ গোপনে গাছটি কেটে ফেলেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর ধরে লালন করা গাছটি কেটে ফেলায় কান্নায় ভেঙে পড়েন ৮৫ বছরের দেবলা বাই। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কেটে ফেলা গাছের পাশে লুটিয়ে পড়েছেন দেবলা বাই। গাছের গুঁড়ির পাশে বসে অঝোরে কাঁদছেন।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে লিখেছেন, ‘অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য। ২০ বছর আগে লাগানো অশ্বত্থগাছ কেটে ফেলার পর বৃদ্ধ নারী বিলাপ করছেন। ঘটনাটি ছত্তিশগড়ে ঘটেছে বলে জানতে পেরেছি।’

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ৫ অক্টোবর সকালে খৈরাগড়ের ইমরান মেমন নামের এক ব্যক্তি তাঁর সহযোগীকে সঙ্গে নিয়ে গাছটি কাটার চেষ্টা করেন। তবে গ্রামবাসী বাধা দিলে তাঁরা সরে যান। কিন্তু পরদিন সকালে দেখা যায়, গাছটি কেটে ফেলা হয়েছে।

ঘটনার পর খৈরাগড় থানায় ভারতীয় দণ্ডবিধির ২৯৮ ধারা (ধর্মীয় অনুভূতিতে আঘাত করা) ও ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫) ধারায় মামলা করা হয়।

খৈরাগড়-ছুইখাদান-গানদাই (কেসিজি) পুলিশের তত্ত্বাবধানে অভিযুক্ত ইমরান মেমন ও তাঁর সহযোগী প্রকাশ কোসরেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খৈরাগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) অনিল শর্মা।

জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, মেমন সম্প্রতি একটি জমি কিনেছেন। তাঁর জমির সামনেই ছিল দেবলা বাইয়ের গাছটি। নিজের জমি রাস্তার সমান করতে ওই গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেন মেমন। এ জন্য প্রকাশ কোসরেকে ডেকে গাছ কাটার মেশিন ব্যবহার করে রাতের আঁধারে গোপনে গাছটি কেটে ফেলেন। গাছ কেটে ফেলার পর তাঁরা খৈরাগড়ে পালিয়ে যান এবং প্রমাণ লোপাটের জন্য মেশিনটি নদীতে ফেলে দেন। পুলিশ ডুবুরি নামিয়ে মেশিনটি উদ্ধারের চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নানান প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত।

পশ্চিমবঙ্গে গাড়ি থামিয়ে গরুর ‘জন্মসনদ’ চাইলেন বিজেপি বিধায়ক

আবারও সিন্ধু পানি চুক্তি নিয়ে সালিসি আদালতের রায় প্রত্যাখ্যান ভারতের

পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়ার হুমকি ভারতের সেনাপ্রধানের

বছরের পর বছর দলবদ্ধ ধর্ষণ-ব্ল্যাকমেল, বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যা

তৃতীয় ও চতুর্থ সন্তান নিলে ৪০ হাজার রুপি পর্যন্ত নগদ দেবে ভারতের এক রাজ্য

পশ্চিমবঙ্গে এবার গরুর ‘বার্থ সার্টিফিকেট’ চাইলেন বিজেপি বিধায়ক

ভারতে যাত্রীবাহী ট্রেনে আগুন, ৬৮ জনকে উদ্ধার

বেকার যুবকেরা তেলাপোকার মতো, মিডিয়া ও অ্যাকটিভিস্ট সেজে রাষ্ট্রকে আক্রমণ করছে: ভারতের প্রধান বিচারপতি

ব্রিকস বৈঠকে ‘ইরান যুদ্ধ’ নিয়ে মতভেদ, যৌথ বিবৃতি ছাড়াই সমাপ্ত

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক