হোম > বিশ্ব > ভারত

৩২ হাজার রুপির লেহেঙ্গা দোকানদারের সামনেই কাটলেন হবু বর

আজকের পত্রিকা ডেস্ক­

ছুরি দিয়ে লেহেঙ্গা কাটছেন সুমিত। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিক্রিত লেহেঙ্গা ফেরত নিতে রাজি না হওয়ায় দোকানদারকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে হবু বর। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুমিত সায়ানি নামের ওই যুবককে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে মহারাষ্ট্রের কল্যাণ শহরের এক জনপ্রিয় দোকান থেকে নিজের হবু বউয়ের জন্য লেহেঙ্গা কেনেন সুমিত। লেহেঙ্গাটির দাম ৩২ হাজার ভারতীয় রূপি। পরে, লেহেঙ্গাটি তার হবু বউয়ের পছন্দ না হওয়ায় গতকাল রোববার, সেটি ফেরত দিতে যান সুমিত ও তার বাগ্‌দত্তা।

তবে, দোকানদার জানান, বিক্রিত কোনো কিছু তারা আর ফেরত নেন না। চাইলে ওই পণ্যটির বদলে অন্য আরেকটি নেওয়া যাবে। তবে, নগদ টাকা ফেরত দেওয়া হবে না। আর এতেই চটে যান ওই যুবক। পকেট থেকে একটি ছুরি বের করে লেহেঙ্গাটিতে এলোপাতাড়ি ছুরি চালাতে শুরু করেন তিনি। নিচে ফেলে পায়ে পিষতে শুরু করেন সেটিকে। এরপর লেহেঙ্গা ছেড়ে কাউন্টারে গিয়ে সেটির ব্লাউজটিকেও কেটে ফেলেন। পরে, দোকানদারকে হুমকি দিয়ে বলেন, ‘টাকা ফেরত না দিলে আপনাকেও এভাবে কেটে ফেলব।’

দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় এই পুরো দৃশ্য। ওই ফুটেজে , হুমকি-ধামকির পর দোকানে বেশ উত্তেজিতভাবে পায়চারি করতে দেখা যায় সুমিতকে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ।

ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ২০

ঝাড়গ্রামে ভোটের প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি

ইরানি তেলের দাম চীনা মুদ্রায় চোকাচ্ছে ভারত

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী: হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

দুই যমজ মেয়ের গলা কেটে পুলিশকে ফোন দিলেন বাবা

যুদ্ধবিমানের ‘হার্ড ল্যান্ডিং’, পুনে বিমানবন্দরের রানওয়ে বন্ধ

সংসদে নারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারলেন না মোদি

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা করছে ভারত

‘কিমোনো’ ফেরত দিতে দেরি, জাপানে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ভারতীয় পরিবার

ভারতে প্রেমের ফাঁদে ফেলে ১৮০ কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ, তরুণ গ্রেপ্তার