হোম > বিশ্ব > ভারত

বছরের মাঝামাঝি জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত

কলকাতা প্রতিনিধি

ভারতের জনসংখ্যা চলতি বছরের মাঝামাঝি নাগাদ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। ওই সময় ভারতের জনসংখ্যা চীনের জনসংখ্যার চেয়ে প্রায় ৩০ লাখ বেশি হবে।

আজ বুধবার প্রকাশিত জাতিসংঘের এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মাঝামাঝিতে ভারতের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৮৬ লাখের বেশি। অন্যদিকে একই সময়ে চীনের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৫৭ লাখে।

চলতি বছরের শুরুর দিকে প্রকাশিত চীনের সরকারি উপাত্ত থেকে জানা যায়, দেশটির জনসংখ্যা ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গত বছর হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, ভারতের সর্বশেষ জনগণনা ২০১১ সালে হয়। করোনার কারণে ২০২১ সালের জনগণনা করা সম্ভব হয়নি। ফলে ভারতীয় জনসংখ্যার সরকারি পরিসংখ্যান ২০১১ সালেরই রয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী, ভারতে সেই সময় মোট জনসংখ্যা ছিল ১২৫ কোটি ৭৬ লাখ।

চলতি বছরের মাঝামাঝিতে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লাখে দাঁড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ছাড়া পেলেন নেহা বোরা, অভিজিৎকে ফের গ্রেপ্তার দেখাল পুলিশ

পুলিশকে ফাঁকি দিয়ে বিক্ষোভে যাওয়ার অনলাইন গেম ভাইরাল ভারতে

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার

বাসায় গিয়ে অভিজিৎকে সতর্ক করল পুলিশ, ‘তেরঙ্গা মিছিলে’ অনড় ককরোচরা

বাংলাদেশের মতো রেজিম চেঞ্জের চক্রান্ত চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

রাহুল গান্ধী ‘মবোক্রেসি’ দিয়ে ক্ষমতার পরিবর্তন চান: স্মৃতি ইরানি

কোন আইনে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিল মোদি সরকার

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা