হোম > বিশ্ব > ভারত

বৃদ্ধকে ধাক্কা দিয়ে টেনে-হিঁচড়ে ৮ কিলোমিটার নিয়ে গেল প্রাইভেট কার

ভারতের বিহারে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে প্রায় আট কিলোমিটার টেনে নিয়ে গেছে একটি প্রাইভেট কার। বিহারের পূর্ব চম্পারন জেলার ২৭ নম্বর সড়কে আজ রোববার এ দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

পুলিশ জানিয়েছে, নিহত বৃদ্ধের নাম শংকর চৌধুরী। তাঁকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি গাড়িটির বনেটে আটকা পড়েন। ওই অবস্থাতেই গাড়িটি তাঁকে টেনে আট কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। তারপর ব্রেক চাপলে তিনি বনেট থেকে পড়ে যান। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

নিহত শংকর চৌধুরী পূর্ব চম্পারন জেলার কোতোয়া থানার বাংড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে কোতোয়া থানার প্রধান অনুজ কুমার বলেছেন, বৃদ্ধ শংকর চৌধুরী সাইকেল চালিয়ে বাংড়া চকের কাছে ২৭ নম্বর ন্যাশনাল হাইওয়ে পার হচ্ছিলেন। তখন গোপালগঞ্জ শহর থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি প্রাইভেট কারের বনেটে আটকা পড়েন। সেখানে তিনি ওয়াইপার ধরে চিৎকার করতে থাকেন এবং গাড়ি থামাতে অনুরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তাঁরা বৃদ্ধের চিৎকার শুনে গাড়ির পেছনে ধাওয়া করেন। পরে জনগণের ধাওয়া দেখে গাড়ির চালক সজোরে ব্রেক কষেন। এতে শংকর চৌধুরী ছিটকে গাড়ির সামনে পড়ে যান। তখন গাড়িচালক তাঁকে পিষ্ট করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

অনুজ কুমার আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ২৭ নম্বর ন্যাশনাল হাইওয়ের সব থানাকে সতর্ক করা হয়েছে। পিপড়কোঠি থানার পুলিশ গাড়িটি জব্দ করেছে। তবে গাড়ির চালক ও আরোহীরা সবাই পালিয়ে গেছেন। প্রাইভেট কারের মালিকের খোঁজ চলছে। 

প্রতীক নয়, তবু কেন হাতে টাটকা মাছ নিয়ে নির্বাচনী প্রচারে ভারতীয় নেতারা

দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার নিয়োগ নিয়ে যা বলছেন ভারতীয় সাংবাদিক

আড়াই লাখ কোটি রুপির মেট্রোরেলে কেন আশানুরূপ যাত্রী পাচ্ছে না ভারত

ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ২০

ঝাড়গ্রামে ভোটের প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি

ইরানি তেলের দাম চীনা মুদ্রায় চোকাচ্ছে ভারত

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী: হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

দুই যমজ মেয়ের গলা কেটে পুলিশকে ফোন দিলেন বাবা

যুদ্ধবিমানের ‘হার্ড ল্যান্ডিং’, পুনে বিমানবন্দরের রানওয়ে বন্ধ

সংসদে নারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারলেন না মোদি