হোম > বিশ্ব > ভারত

‘মোদির অনুরোধে অমিত শাহকে বাঁচান শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’

আজকের পত্রিকা ডেস্ক­

নরেন্দ্র মোদি, শারদ পাওয়ার ও অমিত শাহ। ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের রাজনীতিতে বোমা ফাটিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাওয়াত। রাজ্যসভার সংসদ সদস্য কপিল সিবালের পডকাস্ট ‘দিল সে’-তে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাওয়াত দাবি করেছেন, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অমিত শাহ যখন আইনি জটিলতায় ফেঁসেছিলেন, তখন নরেন্দ্র মোদীর অনুরোধে শারদ পাওয়ারই তাঁকে সাহায্য করেছিলেন।

সঞ্জয় রাওয়াত জানিয়েছেন, সেই সময়ে নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং শারদ পাওয়ার কেন্দ্রে ইউপিএ সরকারের কৃষিমন্ত্রী। অমিত শাহের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছিল। রাওয়াতের দাবি অনুযায়ী, সেই দলের প্রায় সব কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করা গেলেও মহারাষ্ট্র ক্যাডারের একজন অফিসার কিছুতেই বশ মানছিলেন না।

রাওয়াত বলেন, ‘সেই সময়ে মোদীজি বারবার শারদ পাওয়ারকে অনুরোধ করেছিলেন ওই অফিসারের সাথে কথা বলতে। পাওয়ার সাহেব যখন জানতে চান কার জন্য এই তদবির, মোদীজি উত্তর দিয়েছিলেন অমিত শাহের জন্য। পাওয়ার সাহেব জিজ্ঞেস করেছিলেন—সে কে? মোদীজি তখন বলেছিলেন, অমিত শাহ তাঁর এক বিশেষ এবং অত্যন্ত দরকারি লোক।’

সঞ্জয় রাওয়াতের দাবি অনুযায়ী, মোদীর ব্যক্তিগত অনুরোধে শারদ পাওয়ার সেই মহারাষ্ট্র ক্যাডারের অফিসারকে ফোনকল করেন এবং অমিত শাহকে সাহায্য করার নির্দেশ দেন। পাওয়ারের কথা মেনেই সেই অফিসার শাহকে আইনি ছাড় পেতে সাহায্য করেছিলেন।

পুরোনো এই ঘটনার স্মৃতিচারণ করে সঞ্জয় রাওয়াত বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এত সাহায্য করার পরেও যখন বিজেপি পাওয়ার সাহেবের নিজের দল এনসিপি-কে ভেঙে দিল, তখন আমার খুব কষ্ট হয়। যে মানুষটি বিপদের দিনে হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাঁর সাথেই এই আচরণ করা হলো!’

সঞ্জয় রাওয়াতের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে শারদ পাওয়ার ও নরেন্দ্র মোদীর সেই সময়ের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ এবং বর্তমান রাজনৈতিক বৈরিতার তুলনা টেনে বিজেপি ও এনসিপি-র (শারদ পাওয়ার গোষ্ঠী) মধ্যে বাকযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিজেপি বা অমিত শাহের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

পশ্চিমবঙ্গেও এল বুলডোজার সংস্কৃতি: গুঁড়িয়ে দেওয়া হলো মাংসের দোকান ও তৃণমূল কার্যালয়

সঙ্গী করে ক্ষমতায় আরোহণ, সেই বিজেপির হাতেই পতন হয়েছে যে ৬ মুখ্যমন্ত্রীর

তৃণমূলশূন্য পশ্চিমবঙ্গের ৮ জেলা, বাকিগুলোতেও মমতার ধরাশায়ী হওয়ার চিত্র

পদত্যাগে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়: ভারতের সংবিধানে এর সমাধান কী

পশ্চিমবঙ্গে সচিবালয়ে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সহায়তা করবে কংগ্রেস, পেতে পারে ২ মন্ত্রিত্ব

নতুন চুক্তি: একে অপরের ভূখণ্ডে সেনা পাঠাতে পারবে ভারত ও রাশিয়া

মমতা পদত্যাগ না করলে তাঁকে বরখাস্ত করা হোক: হিমন্ত বিশ্ব শর্মা

সরকার গঠন করতে কংগ্রেসের সমর্থন চাইলেন বিজয়

খুলে নেওয়া হলো মমতার বাড়ির গলির মুখের ‘সিজার ব্যারিকেড’