হোম > বিশ্ব > ভারত

জয়ের খুশিতে ‘বাঙালি বাবু’ সেজেছেন মোদি

আজকের পত্রিকা ডেস্ক­

নয়া দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাঙালি সাজে নরেন্দ্র মোদি। ছবি: পিটিআই

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে এখন আনন্দের জোয়ার বিজেপি শিবিরে। নির্বাচনের প্রাথমিক ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে, রাজ্যে বিজেপির জয় কার্যত নিশ্চিত। এই বিপুল জয় ও সাফল্যের মুহূর্তটি উদ্‌যাপন করতে নয়া দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একেবারে ‘বাঙালি বাবু’ সেজে জনগণের সামনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’

নির্বাচনী সাফল্যের এই ঐতিহাসিক দিনে মোদীর সাজে ছিল স্পষ্ট বাঙালিয়ানা। পরনে সাদা পাঞ্জাবি, তার সঙ্গে ধাক্কাপাড়ের কোরা ধুতি এবং গলায় শোভা পাচ্ছে গেরুয়া উত্তরীয়।

মোদী বরাবরই নিজের সাজপোশাক নিয়ে অত্যন্ত সচেতন। অতীতে কলকাতার নির্বাচনী প্রচারে এসে পাঞ্জাবির সঙ্গে শাল জড়ানো নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। সেসময় গরমে শাল পরা নিয়ে অনেক বিতর্ক তৈরি হলেও মোদী সেসব তোয়াক্কা করেননি। তিনি বরাবরই নিজের পছন্দ ও পরিস্থিতি অনুযায়ী পোশাক নির্বাচনকে গুরুত্ব দেন। ভারতের যে প্রান্তেই তিনি যান, স্থানীয় বেশভূষায় সেজে বারবার জনগণকে চমকে দেওয়া তাঁর স্বভাবজাত বৈশিষ্ট্য।

বিজেপির এই বিশাল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী। তিনি আগেই ঘোষণা করেছিলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাঁর দল ২০০-র বেশি আসনে জয়ী হবে। এখন সেই জয়ের পথ প্রায় নিশ্চিত। নির্বাচনের ফলাফলকে তিনি বিজেপির ‘সুশাসনের রাজনীতির জয়’ হিসেবে অভিহিত করেছেন।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বিজেপি এখন পর্যন্ত মোট ২০৮টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে দলটি ১৪৫টি আসনে জয়ী হয়েছে এবং ৬৩টি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত মোট ৭৯টি আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে তারা ৫১টি আসনে জয়ী হয়েছে এবং ২৮টি আসনে এগিয়ে রয়েছে।

১২৬ বছরের মধ্যে সবচেয়ে শুষ্ক মাস দেখল ভারত, বৃষ্টিপাত কমল ৪০ শতাংশ

অ্যাপলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের অভিযোগগুলোই ‘কপি–পেস্ট’ করছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা

রামমন্দিরে চুরির ঘটনা তদন্তে কঠোর যোগী, বিপাকে আরএসএস ও মোদির বিজেপি

খুনের আগে বাগ্দত্তার কাছ থেকে শপিংয়ের নামে ১ কোটি রুপি নিয়ে প্রেমিককে দেন ভারতীয় তরুণী

বাংলাদেশ নিয়ে মন্তব্য: কলকাতার মুখপাত্রকে অব্যাহতি দিল ইসকন

অযোধ্যা রামমন্দিরের দানের টাকা মেরে বিলাসী জীবন

সন্তানের পিতৃত্ব প্রমাণে ডিএনএ টেস্টের চাপ, অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত