হোম > বিশ্ব > ভারত

মেয়ের ধর্ষককে হত্যার পর টুকরো করে নদীতে ফেললেন বাবা

ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া অভিযোগ উঠেছে ধর্ষণের শিকার কিশোরীর বাবা ও মামার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্য প্রদেশের খান্ডওয়া জেলায়। গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

পুলিশ সুপার ভিভেক সিং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির খণ্ডিত দেহ আজনাল নদী থেকে উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে অভিযুক্ত ব্যক্তি ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ বলে শনাক্ত করা হয়েছে। তিনি খান্ডওয়া জেলার সক্তপুর গ্রামের বাসিন্দা। 

পুলিশের সাব ডিভিশনাল অফিসার রাকেশ পেন্দ্রো বলেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ওই ব্যক্তি ১৪ বছরের এক কিশোরীকে যৌন হয়রানি করেছেন। গত শনিবার কিশোরীর বাবা ও মামা অভিযুক্ত ত্রিলোকচাঁদকে মোটরসাইকেলে করে আজনাল নদীতে নিয়ে যান। পরে তার মাথা ও শরীর খণ্ডিত করে ফেলেন তারা। 

তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে জড়িত অন্যদেরও শনাক্ত করা হবে। নিহত ও অভিযুক্তরা আত্মীয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। 

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

মুম্বাইয়ে মেয়রের সামনেই ম্যানহোলে পড়লেন পৌরকর্মী

বিমানবন্দরে তল্লাশির পর ডা. জাহেদকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তিনি নিজেই ঢাকায় ফেরেন: ভারত

১৭ কোটি রুপির প্রাসাদ বুকিং, বিয়ের আগেই হবু স্বামীকে পাহাড় থেকে ফেলে দিলেন তরুণী

ভারতের লক্ষ্ণৌয়ে বহুতল ভবনে আগুন, ১৫ শিক্ষার্থীর মৃত্যু

মমতাকে অপসারণ, অভিষেককে বহিষ্কার—‘আসল তৃণমূলের’ নতুন কমিটিতে যাঁরা আছেন

বাংলাদেশ সীমান্তে আরও ৩ স্থলবন্দর গড়ছে ভারত