হোম > বিশ্ব > ভারত

আইপিএল জুয়ার ফাঁদে কোটি রুপি ঋণ করেন স্বামী, পাওনাদারদের চাপে স্ত্রীর আত্মহত্যা

দর্শন বাবু একজন প্রকৌশলী। নেশা তাঁর ক্রিকেট ম্যাচের ওপর বাজি ধরা। ২০২১ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচগুলোতে বড় অঙ্কের বাজি ধরে আসছেন। তবে কপাল খারাপ! প্রায়শই বাজিতে হারতেন, আর টাকা ধার করতেন। পাওনাদাররা বাড়িতে এসে প্রায়ই হুমকি-ধমকি দিত। অবশেষে ক্লান্ত বিরক্ত হয়ে তাঁর ২৩ বছর বয়সী স্ত্রী আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যে। গত ১৮ মার্চ কর্ণাটকের চিত্রদুর্গায় দর্শনের স্ত্রী রঞ্জিতাকে তাঁর বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবার জানিয়েছেন, দর্শন ১ কোটি রুপির বেশি ঋণ করেছিলেন।

দর্শন হোসাদুর্গায় মাইনর সেচ বিভাগের সহকারী প্রকৌশলী। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএল বাজির ফাঁদে পড়েছিলেন তিনি।

অভিযোগ রয়েছে, নগদ টাকা ও সম্পদ ফুরিয়ে যাওয়ার পরে বাজি ধরার জন্য দেড় কোটি রুপি ধার করেছিলেন দর্শন। অবশ্য ১ কোটি রুপি বাজি জিতেছিলেন। পুলিশ বলছে, এখনো তাঁর ৮৪ লাখ রুপি ঋণ রয়েছে।

রঞ্জিতা ২০২০ সালে দর্শনকে বিয়ে করেন। তাঁর বাবা ভেঙ্কটেশ বলেন, ২০২১ সালেই রঞ্জিতা টের পান তাঁর স্বামী বাজির নেশায় আসক্ত।

ভেঙ্কটেশ বলেছেন, তাঁর মেয়ে পাওনাদারদের দ্বারা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে রঞ্জিতা ১৩ জন পাওনাদারের নাম লিখে গেছেন।

তিনি বলেন, ‘দর্শন বাজি খেলতে ইচ্ছুক ছিলেন না, কিন্তু ওই ব্যক্তিরা তাঁকে প্রলোভন দিতেন। তাঁরা বলতেন, এটাই ধনী হওয়ার সহজ উপায়। তাঁরা নিরাপত্তা হিসেবে কিছু চেকে স্বাক্ষরও নিয়েছেন।’

পুলিশ তদন্তের সময় ওই সুইসাইড নোট পেয়েছে। সেখানে হয়রানির বিস্তারিত বর্ণনা দিয়েছেন রঞ্জিতা। দর্শন ও রঞ্জিতার দুই বছরের একটি ছেলে রয়েছে।

তসলিমা নাসরিনকে যা দেননি বুদ্ধদেব, মমতা—সেই প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু

জয় গোস্বামীকে মঞ্চে ডাকলেন তসলিমা নাসরিন, নামিয়ে দিল বিজেপির কর্মীরা

বাবার গলায় ফাঁস দেওয়ার দৃশ্য ভিডিও করল শিশুপুত্র, সাহায্যের জন্য মায়ের চিৎকার

প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার আকস্মিক পদত্যাগ

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না: ভারতের সংসদীয় কমিটিকে মোদি সরকার

‘শ্বশুরবাড়ির লোকেরা কখনো বদলাবে না’, আত্মহত্যার আগে শিক্ষিকার ভিডিও বার্তা

আন্দোলকালে মোদির বিরুদ্ধে ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

মহারাষ্ট্রে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা ১১