হোম > বিশ্ব > ভারত

ভারতে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক­

বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ৩০টি মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত

আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রার কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার কমপক্ষে ৩০ জন যাত্রী নিহত হয়েছেন। উড়োজাহাজে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজটি ব্রিটিশ রাজধানী লন্ডনের দক্ষিণে অবস্থিত গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, উড়োজাহাজটি আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘যে ভবনটির ওপর উড়োজাহাজটি ভেঙে পড়েছে, তা চিকিৎসকদের হোস্টেল। আমরা ইতিমধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় অভিযান চালিয়েছি, শিগগির বাকি অংশেও অভিযান চালানো হবে।’

ভারতের সিএনএন নিউজ-১৮ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, উড়োজাহাজটি সরকারি বি জে মেডিকেল কলেজের হোস্টেলের খাওয়ারঘরের ওপর ভেঙে পড়ে। এতে অনেক মেডিকেলশিক্ষার্থীও প্রাণ হারিয়েছেন। টেলিভিশন চ্যানেলে উড়োজাহাজের ধ্বংসাবশেষ ভবনের ওপর আটকে থাকতে দেখা গেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩০ থেকে ৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, উড়োজাহাজে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১টি শিশু ও দুটি নবজাতক ছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডীয় নাগরিক ছিলেন।

উড়োজাহাজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার—এটি বর্তমানে ব্যবহৃত অন্যতম আধুনিক যাত্রীবাহী উড়োজাহাজ।

‘কিমোনো’ ফেরত দিতে দেরি, জাপানে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ভারতীয় পরিবার

ভারতে প্রেমের ফাঁদে ফেলে ১৮০ কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ, তরুণ গ্রেপ্তার

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু, আহত ২০

মমতা মুসলমানদের গবাদিপশুর মতো ব্যবহার করেন: ওয়াইসি

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বাদ পড়ল ৯০ লাখ মানুষ, টার্গেট কারা

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ডাকাতির নাটক, ১০ ভারতীয় অভিযুক্ত

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

কোন শিল্পপতিকে রক্ষায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে মোদি সরকার—প্রশ্ন তৃণমূলের অভিষেকের

তুমি কালো, আমার যোগ্য নও—প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন

পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুনের গোপন ভিডিও ঘিরে তোলপাড়