হোম > বিশ্ব > ভারত

নাগাল্যান্ডে একযোগে দলবদল ২১ বিধায়কের

কলকাতা প্রতিনিধি

ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিধানসভা ভোটের এক বছর আগে ফের বড় ধরনের দলবদলের ঘটনা ঘটল। নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) দলের ২১ জন বিধায়ক যোগ দিলেন মুখ্যমন্ত্রী নেফু রিও’র ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) দলে। ফলে বর্তমানে এনপিএফ’র বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪। আর নাগাল্যান্ড বিধানসভায় এনডিপিপি দলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২। তবে রাজ্যের সমস্ত বিধায়কই শাসক জোটে রয়েছেন। এখানে কোনো বিরোধী দল নেই। 

গত বৃহস্পতিবার এনপিএফ সভাপতি শুরহোজেলি লিজিয়েৎসু ঘোষণা করেন যে তাঁর দল আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপরই দলের ২১ বিধায়ক দলবদল করে নাম লেখালেন মুখ্যমন্ত্রী নাইফিউ রিওর এনডিপিপিতে। 

গত বিধানসভা নির্বাচনে এনপিএফ পেয়েছিল সবচেয়ে বেশি আসন, ২৫ টি। কিন্তু বিজেপির ১২ সদস্যের সমর্থনে এনডিপিপি সরকার পরিচালনা করছে। 

এদিকে এনপিএফ বিধায়কদের দলবদল প্রসঙ্গে এনডিপিপি মুখপাত্র মেরেন্তোশি আর জামির বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী নাইফিউ রিওর নেতৃত্বকে শক্তিশালী করার জন্য ২১ জন বিধায়ক এনডিপিপিতে যোগ দিয়েছেন। এটি সরকারকে শক্তিশালী করবে এবং রাজনৈতিক ইস্যুতে দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের সংকল্পকেও আরও শক্তিশালী করবে।’ 

‘ভারতবিরোধী রাবণে’র পোস্টারে ড. ইউনূসের ছবি, রাহুল-মাস্কসহ আছেন আরও যারা

রুবিওর সঙ্গে বৈঠক করতে মুম্বাইতেই যেতে হলো জয়শঙ্করকে, মার্কিন তেল কেনায় তাগিদ ওয়াশিংটনের

দিল্লি বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ৩ ঘণ্টা আটকে রেখে ৫০ হাজার রুপি জরিমানা

টাইগার শ্রফ নন, মুম্বাইয়ে আততায়ীদের টার্গেটে ছিলেন অন্য কেউ

বাংলাদেশ–ফ্রান্সের মতো ‘সহিংসতা–বিশৃঙ্খলা’ সৃষ্টি করে ভারতে রেজিম চেঞ্জ হবে না: আরএসএস প্রধান

সরকারবিরোধী বিক্ষোভে বাংলাদেশ থেকে উসকানি, দিল্লি থেকে আসছে টাকা: দিলীপ ঘোষ

‘রেজিম চেঞ্জ’ ও বাংলাদেশ-ফ্রান্সের সঙ্গে তুলনা নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি

দিল্লিতে ‘ককরোচ’ দমনে মোদির পক্ষে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’

মুম্বাইয়ে অভিনেতা টাইগার শ্রফের ওপর বিষ্ণোই গ্যাংয়ের গুলি, অল্পের জন্য রক্ষা

এবার মধ্যপ্রদেশে মন্দিরের সামনে ভক্তদের চাপা দিল ট্রাক, নিহত ১৩