হোম > বিশ্ব > ভারত

অন্ধ্র প্রদেশের কলেজে র‍্যাগিংয়ের নামে মারধর, বৈদ্যুতিক শক

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এনডিটিভি

ভারতের অন্ধ্র প্রদেশের পালনাদু জেলায় একটি সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীকে সম্প্রতি একদল সিনিয়রের বিরুদ্ধে র‍্যাগিংয়ের নামে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ উঠেছে।

পালনাদুর দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজের এ ঘটনা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে এনডিটিভি।

সূত্রমতে, ওই নবীন শিক্ষার্থীকে একটি হোস্টেলে নিয়ে মারধর করা হয় এবং বৈদ্যুতিক শক দেওয়া হয়। মারধরকারীরা সবাই কলেজটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং অপ্রাপ্তবয়স্ক। তারাই ঘটনার ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীকে হত্যার হুমকি দেয়। কলেজের বাইরের এক ব্যক্তিও তার ওপর হামলায় সহযোগিতা করে।

ভুক্তভোগীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।

এদিকে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার প্রতিবাদে বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ করেছে।

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি করে লুকানো হতো টয়লেটে, ঢাকা থাকত সিসিটিভি

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

রামমন্দিরের দানবাক্সে চুরি: অভিযোগের তির বিশ্ব হিন্দু পরিষদের দিকে, গ্রেপ্তার ৮

রামমন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ, ভারতজুড়ে তোলপাড়

ভারতের জম্মু ও কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগে ৪০ সেনাসদস্যের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, কূটনীতির কঠিন পরীক্ষায় ভারত

ঢাকায় ভারতের হাইকমিশনারকে কেন্দ্রীয় মন্ত্রীর সমমর্যাদা দিল নয়াদিল্লি

বাংলাদেশ-ভারত সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্য নিহত

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়