হোম > বিশ্ব > ভারত

টিস্যু পেপারে লেখা ‘বোমা’—এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জরুরি অবতরণ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম থেকে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলার হুমকির পর সেটি ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আজ সোমবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের এক ক্রু সদস্য টিস্যু পেপারে ‘বোমা’ লেখা দেখতে পাওয়ার পর বিমানটি ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আহমেদাবাদ পুলিশের ‘জি’ ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি) ভি এন যাদব বিষয়টি নিশ্চিত করে জানান, উড্ডয়নরত বিমানে বোমাসংক্রান্ত লিখিত বার্তাটি পাওয়ার পরপরই পাইলটরা বিমানটি আহমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৪টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ওই বিমানের এক ক্রু সদস্য ‘বোমা’ লেখা একটি টিস্যু পেপার পাওয়ার পরই নিরাপত্তার খাতিরে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।

অবতরণের পর নিরাপত্তা রক্ষাকারী সংস্থাগুলো বিমানজুড়ে সতর্কতার সঙ্গে চিরুনি তল্লাশি চালায়। তবে বিমানে কোনো ধরনের সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে থাকা ৩২ জন যাত্রীর সবাই সম্পূর্ণ নিরাপদ আছেন। আপাতত তাঁদের আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল-২-এ রাখা হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

তথ্যসূত্র: পিটিআই

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার

বাসায় গিয়ে অভিজিৎকে সতর্ক করল পুলিশ, ‘তেরঙ্গা মিছিলে’ অনড় ককরোচরা

বাংলাদেশের মতো রেজিম চেঞ্জের চক্রান্ত চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

রাহুল গান্ধী ‘মবোক্রেসি’ দিয়ে ক্ষমতার পরিবর্তন চান: স্মৃতি ইরানি

কোন আইনে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিল মোদি সরকার

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা

‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার বক্তব্যের নেপথ্যে ভারতে সরকার পতনের চেষ্টা: বিজেপি

ভারতীয়দের হত্যার জন্য ‘তর সইছিল না’ গ্রেপ্তার হওয়া মার্কিন যুবকের