হোম > বিশ্ব > ভারত

ভারতে মন্দিরের দেয়াল ধসে নিহত ৮

আজকের পত্রিকা ডেস্ক­

অন্ধপ্রদেশের সেই মন্দিরের দেয়াল। ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশে মন্দিরের দেয়াল ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

অন্ধ্র প্রদেশের বিশাখাপত্নমের সিমহাচলম মন্দিরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নতুন তৈরি হওয়া দেয়াল ধসে ওই আটজন নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ বুধবার ভোরে চন্দনোৎসব চলার সময় এ দুর্ঘটনা ঘটে। মন্দিরের কাছের টিকিটের লাইনের পাশে প্রায় ২০ ফুট লম্বা দেয়ালটি ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেয়ালটি মাত্র ২০ দিন আগে তৈরি হয়েছিল।

দুর্ঘটনার পরপরই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে চাপা পড়া ব্যক্তিদের বের করে আনা হয়। আহতদের কিং জর্জ হাসপাতালে ভর্তি করা হয়।

ঠিক কী কারণে দেয়ালটি ধসে পড়ল, তা এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক তদন্তে ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়াকে দায়ী করা হচ্ছে। রাজ্যের এনডাউমেন্ট বিভাগের মুখ্য সচিব বিনয় চানের মতে, গভীর রাত আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রবল বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া। তিনি জানান, ভারী বৃষ্টি ও আকস্মিক ব্যাপক পানি প্রবাহের কারণেই সম্ভবত এ ঘটনা ঘটেছে। দেয়ালের চারপাশে থাকা মাটি নরম হয়ে গিয়েছিল।

এরই মধ্যে সব ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়েছে। উদ্ধারকাজ শেষ হয়েছে। অন্ধ্র প্রদেশের স্বরাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অনিতা ভঙ্গালাপুড়ি দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ তদারক করেন।

উল্লেখ্য, প্রতিবছর ৩০ এপ্রিল চন্দনোৎসব পালিত হয়। এই দিনে ভক্তরা বছরের একমাত্র সময় ভগবান নরসিংহের নিজ রূপ দর্শন করতে পারেন, যিনি সারা বছর চন্দনেরে পেস্টে আবৃত থাকেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে গড়ালেও সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার ভারতের

কলকাতায় গ্রেপ্তার ‘বাংলা পক্ষ’র গর্গ চট্টোপাধ্যায়

‘মেয়েদের পড়াশোনা করে কী হবে’—বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর মন্তব্যে তোলপাড়

শুভেন্দু অধিকারীর পিএ খুন: অযোধ্যা থেকে গ্রেপ্তার ‘শুটার’ বিজেপি-ঘনিষ্ঠ

প্রশ্নপত্র ফাঁস: ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল

জ্বালানি সংকট: এবার স্কুলে অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ মোদির

পশ্চিমবঙ্গে চার দিনে সহিংসতার ঘটনা ৩৪টি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুসলিমরা

দায়িত্ব নিয়েই ৭১৭ মদের দোকান বন্ধ করলেন বিজয়

মুখ্যমন্ত্রীর শপথ নিলেও বিপদ কাটেনি বিজয়ের, মুখোমুখি হতে হবে আস্থা ভোটের

শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন