হোম > বিশ্ব > ভারত

নির্বাচনে নেমেই বিজেপির দুর্গ গুঁড়িয়ে দিলেন প্রশান্ত কিশোর

আজকের পত্রিকা ডেস্ক­

নির্বাচনে জয়ের পর সাবেক ভোটকুশলী প্রশান্ত কিশোর। ছবি: সংগৃহীত

অন্যদের নির্বাচনে জয়ী করার কারিগর হিসেবে যার খ্যাতি ছিল, সেই ভোটকুশলী প্রশান্ত কিশোর এবার নিজেই সরাসরি ভোটের ময়দানে বড় চমক দেখালেন। বিজেপির দীর্ঘদিনের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় ছিনিয়ে নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। এটি প্রশান্ত কিশোর এবং তাঁর নবগঠিত দল ‘জন সুরাজ পার্টি’ (জেএসপি)-এর জন্য প্রথম কোনো কৌশলগত ও ঐতিহাসিক নির্বাচনী সাফল্য।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় এনডিটিভি জানায়, বিজেপির টানা ৩০ বছরের প্রভাব ভেঙে দিয়ে নির্বাচনে জয়ের পর বাঁকিপুরের ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি স্পষ্ট বার্তা দেন—বিহারের জনগণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বড় বার্তা দিয়েছে। তারা রাজ্য পরিচালনার জন্য এমন নেতৃত্ব চায় যা শিক্ষা ব্যবস্থার উন্নতি করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে। অপরাধের রেকর্ড আছে কিংবা বিতর্কিত চরিত্রের হাতে জনগণ বিহারকে দেখতে চায় না।

পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিশোর ৩ মাসের মধ্যে বাঁকিপুরে দৃশ্যমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন, ‘আমার দরজা শুধু বাঁকিপুরের মানুষের জন্য নয়, সমগ্র বিহারের জন্য সর্বদা উন্মুক্ত।’

এই উপনির্বাচনে জয়ের পর বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রশান্ত কিশোরকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘গণতন্ত্রের এই উৎসবে বাঁকিপুরের মানুষ জন সুরাজকে বেছে নিয়েছে। জনগণের রায়কে শ্রদ্ধা জানিয়ে আমি প্রশান্ত কিশোরকে তাঁর জয়ে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

পাটনা সাহিব লোকসভা অঞ্চলের অন্তর্গত এই বাঁকিপুর কেন্দ্রটি হুট করেই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। পূর্বে এই আসনের দীর্ঘদিনের প্রতিনিধি ছিলেন বিজেপি নেতা নিতিন নবীন, যিনি রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় আসনটি খালি হয়। সম্প্রতি দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন এবং তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ বিক্ষোভ এই নির্বাচনে একটি বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। তরুণ ভোটারের আধিক্য থাকায় বাঁকিপুরে জেন-জি ভোটারদের প্রভাব কতটা পড়ে, সেদিকে সবার নজর ছিল।

নির্বাচনের আগে প্রার্থী নির্বাচন নিয়েও বড় ঝক্কি পোহাতে হয়েছে বিজেপিকে। দলের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী অভিষেক কুমার সিনহা পারিবারিক কারণ দেখিয়ে শেষ মুহূর্তে সরে দাঁড়ালে পরবর্তীতে যুবনেতা নীরজ কুমারকে প্রার্থী করে বিজেপি। অন্যদিকে, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) দাঁড় করিয়েছিল রেখা কুমারীকে।

গত নির্বাচনে খাতা খুলতে না পারলেও, ১ বছরের ব্যবধানে রাজধানীর প্রাণকেন্দ্রের এই আসনটি ছিনিয়ে এনে নতুন ইতিহাস গড়ল জন সুরাজ পার্টি। দলটির বিহার প্রধান মনোজ ভারতী এই সাফল্যকে আমূল পরিবর্তনের প্রতীক এবং ‘নীরব ভোটারদের জয়’ হিসেবে অভিহিত করেছেন।

ভারতের জেন-জি ও জেন আলফাদের মুখোমুখি হচ্ছেন আরএসএস প্রধান

চীন-পাকিস্তান-বাংলাদেশ সীমান্তবর্তী রেলে দুই বছরে ৪৫ হাজার কোটি বিনিয়োগ করবে ভারত, উদ্দেশ্য কী

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের তিন রাজ্যে উপনির্বাচন: বিহারে বিজেপির দুর্গ ধসিয়ে দেওয়ার পথে প্রশান্ত কিশোর

তসলিমা নাসরিনকে যা দেননি বুদ্ধদেব, মমতা—সেই প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু

জয় গোস্বামীকে মঞ্চে ডাকলেন তসলিমা নাসরিন, নামিয়ে দিল বিজেপির কর্মীরা

বাবার গলায় ফাঁস দেওয়ার দৃশ্য ভিডিও করল শিশুপুত্র, সাহায্যের জন্য মায়ের চিৎকার

প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার আকস্মিক পদত্যাগ

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ